এক্সপ্লোর

Diabetes Management: ‘হেলদি’ ভেবে মাঝে মাঝেই খান, সুগার বাড়াচ্ছে না তো এইসব খাবার ?

Apparently Healthy Foods Bad In Sugar: হেলদি খাবার ভেবে অনেক খাবারই ডায়েটে রাখা হয়। কিন্তু এগুলির জেরে সুগার লেভেল স্পাইক করতে পারে। সুগার না থাকলে সুগারের ঝুঁকিও বেড়ে যায়।

Diabetes Management: সুগারে এমনিতেই নানা ধরনের খাবারে বাধানিষেধ থাকে। তার উপর হেলদি বলে পরিচিত খাবারগুলি যদি সুগার বাড়িয়ে দেয়,তাহলে তো কথাই নেই। তাই এই ধরনের খাবারগুলি পাত থেকে বাদ দেওয়াই ভাল। কোন কোন খাবার থাকবে এই তালিকায় ? দেখে নেওয়া যাক।

ডায়াবেটিসের বিপদ এইসব ‘স্বাস্থ্যকর’ খাবারে

১. আঙুর -  আঙুর ফল হলেও নিশ্চিন্তে খাওয়ার জো নেই। কারণ এর মধ্যে কার্বোহাইড্রেট ও সুগারের পরিমাণ অনেকটাই বেশি। অন্যদিকে ফাইবারের পরিমাণ বেশ কম। তাই ডায়াবেটিসে আঙুরই এড়িয়ে চলাই ভাল।

২. কলা - হার্টের জন্য় ভাল, বিপুল এনার্জিও জোগায়। কিন্তু একই সঙ্গে বাড়িয়ে দিতে পারে সুগার। তাই ডায়াবেটিস থাকলে কলা এড়িয়ে চলাই ভাল।

৩. ব্রাউন রাইস - পরিমাণটাই আসল। ব্রাউন রাইস বর্তমানে ভাতের বদলে ট্রেন্ডিং হয়ে উঠছে। কিন্তু এতে আদতে লাভ বা ক্ষতি নির্ভর করে পরিমাণের উপর। ভাতের সমান বা বেশি ব্রাউন রাইস খেলে রক্তে সুগার স্পাইক করতে পারে। 

৪. ওটস - ওজন কমাতে অনেকেই ওটসে ভরসা রাখেন। পেট ভরাতে এটিই বেশি করে খান। আর সেখানেই গণ্ডগোল। কারণ ওটস বেশি খেলে সুগারের সমস্যা মাথাচাড়া দিতে পারে।

৫. গুড় - গুড়ের মধ্যে চিনির পরিমাণ সামান্য। কিন্তু সাধারণত চিনির মতো এক চামচ গুড় কেউই খান না। তার থেকে পরিমাণে কিছুটা বেশিই খাওয়া হয়। যা আদতে বিপজ্জনক প্রবণতা। কারণ বেশি গুড় খেলেও ব্যাপারটা শেষ পর্যন্ত একই দাঁড়ায়। অর্থাৎ রক্তে সুগার স্পাইক করে।

৬. অ্যাভোকাডো -  অ্যাভোকাডো ডায়াবেটিসে অনেকেই খান। যেহেতু ফল, তাই এটি খেতে বাধা নেই বলেই মনে করেন অনেকে। কিন্তু আদতে এই চিন্তাভাবনা পুরোটাই ভুল। কারণ এর মধ্যে সুগার কন্টেন্ট অনেকটাই বেশি। যা রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে।

‘তাহলে কি কিছুই খাব না ?’

এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। অভিযোগও শোনা যায়, না খেয়ে থাকলেই যেন ভাল, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু আদতে ব্যাপারটা ঠিক তেমন নয়। সুগার স্পাইক হবে কি হবে না, তা নিয়ন্ত্রণ করে পরিমাণের উপর। সুগার রোগীদের প্রায়ই ওবেসিটি দেখা যায়। অর্থাৎ তাদের বেশি খাবার খাওয়ার প্রবণতা রয়েছে। এখানেই লাগাম টানতে হবে। চিকিৎসকের মত নিয়ে সামান্য পরিমাণে উপরের খাবারগুলি সুগার স্পাইক করার আশঙ্কা কিন্তু অনেকটাই কম।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Clove Benefits: পকেটে কয়েকটি লবঙ্গ নিয়ে বেরোন কাজে, দিনের শেষেও হাসি থাকবে মুখে

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget