এক্সপ্লোর

Durga Puja Special: পুজোর ছুটিতে ঝটিকা সফরে ঝান্ডি

ডুয়ার্স-তরাই থেকে এমন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দর্শন? হ্যাঁ, তা সম্ভব। একদিকে সবুজের গালিচা, অন্যদিকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, দুই নয়নাভিরাম দৃশ্য একই ক্যানভাসে।

তানিয়া চক্রবর্তী, কলকাতা: আকাশজুড়ে তখন আগুনরঙা উৎসব। রাত শেষের পূব আকাশে হালকা আলোর আভা। সেই আভার মধ্যেই ক্যানভাসে ফুটে উঠল সোনালি রেখা। কাঁচা ডিমের কুসুম রঙের কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং, কার্শিয়ঙ থেকে এদৃশ্য একেবারেই চেনা। কিন্তু, ডুয়ার্স-তরাই থেকে এমন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দর্শন? হ্যাঁ, তা সম্ভব। একদিকে সবুজের গালিচা, অন্যদিকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, দুই নয়নাভিরাম দৃশ্য একই ক্যানভাসে।

জায়গাটা ঝান্ডি। কালিম্পং জেলার পাহাড়ের গায়ে ছোট্ট এক জনপদ। ২০১৭ সালে কালিম্পং পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করার আগে ঝান্ডি ছিল জলপাইগুড়ির ডুয়ার্সের একটি অংশ। এর ভৌগলিক অবস্থান এমন যে একদিকে কালিম্পং, অন্যদিকে ডুয়ার্স।একদিকে মেঘ-পাহাড়, অন্যদিকে নদী-জঙ্গল। একদিকে অনন্ত নীল, অন্যদিকে সবুজের সমারোহ। চারদিকে গগনচুম্বী পাহাড়ের সারি। তারই মাঝে বিস্তীর্ণ ডুয়ার্সের সবুজ উপত্যকা।

মালবাজার থেকে গরুবাথান হয়ে ঝান্ডির পথ। পথের দু’ধারে সাজানো চা বাগান। পাহাড়ি পথের সঙ্গী তিস্তার শাখানদী চেল। গরুবাথানের পর থেকেই চড়াই-উতরাই। মেঘের আবডাল সরিয়ে পাকদণ্ডী পথ চলে গেছে পাহাড়-চূড়োয়। পিচের রাস্তা পুরোটাই মসৃণ নয়। কিছু জায়গা বেশ খারাপ। সেই পথ বেয়ে সন্ধের কিছু আগে পৌঁছে যাওয়া যায় ঝান্ডিতে। দূরের নীল পাহাড়ের কোলের দিকে তখন হাত বাড়িয়েছে সূর্য। আলোর শেষ রেখা মুছে যাওযার আগে পর্যন্ত, আকাশে রঙের ম্যাজিক। তার সঙ্গী ঘরে ফেরা পাখির কলতান। ঝান্ডিতে খুব বেশি হোটেল নেই। হাতে গোণা কয়েকটি হোম স্টে। আর রয়েছে ঝান্ডি ইকো হাট। পাহাড়ের ধাপে ধাপে খুব সুন্দর কয়েকটা কটেজ। সেখানেই সবকিছুর বন্দোবস্ত রয়েছে।

ক্রমে সন্ধে হয়। রাতের ঝান্ডির এক অন্য মায়া। অদ্ভুত নির্জনতা। মাথার ওপর অনন্ত ছায়াপথ, সেই সঙ্গে একরাশ নৈঃশব্দ। জঙ্গলের বুনো গন্ধ, রাতচরা পাখির ডাক। দূর পাহাড়ের গায়ে একে একে জ্বলে উঠল জোনাকির মতো ঘরবাড়ির আলো। চাঁদনি রাতে হঠাৎ যেন কোনও এক ঘুমের দেশে চলে গেল ছোট্ট গ্রামটা।

ভোরে উত্তর-পশ্চিম কোণে যথাসময় হাজির কাঞ্চনজঙ্ঘা। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বরফশুভ্র পর্বত চূড়োর সৌন্দর্য উপভোগ, নিচে এঁকেবেঁকে বয়ে চলা পাহাড়ি নদী, সে এক অসাধারণ অভিজ্ঞতা। একটু অ্যাডভেঞ্চার চাইলে যেতেই পারেন গীত ঝোড়া। জঙ্গলের সর্পিল পথ ধরে ৪-৫ কিলোমিটার। নদীতে পা ডুবিয়ে, ছবির মতো হিমালয়ের দিকে তাকিয়ে বসে থাকতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। ফার্নের ছায়া ঘেরা পাহাড়ি পথ। মেঘ-রোদ্দুর কুয়াশার লুকোচুরি। আশপাশে অসংখ্য নাম না জানা ফুলের গাছ। প্রচুর পাখির কলতান। প্রকৃতির মতোই সমৃদ্ধ পাহাড়ি মানুষগুলোর মন। পাহাড়ের কোলের মতোই আতিথেয়তায় ভরিয়ে দেন তাঁরা। ওঁরা নিজেদের মধ্যে নেপালি ভাষায় কথা বললেও, বাংলা, হিন্দি স্পষ্ট বুঝতে পারেন। অনেকটা বলতেও পারেন। এখানে এমনিতে কোনও খাবারের দোকান নেই। ইকো হাট কিম্বা হোম স্টেতে পাহাড়ি খাবারদাবার, যেমন মোমো, থুকপা, এসব পাওয়া যায়। বললে ভাত, ডাল, দেশি মুরগীর ঝোলও বানিয়ে দেন। চাইলে বাঁশ পোড়া মুরগির মাংসও পাওয়া যেতে পারে।

দ্রষ্টব্য স্থান: এখান থেকে খুব কাছেই রয়েছে পর্যটকদের প্রিয় কয়েকটি জায়গা। লাভা, লোলেগাঁও, কোলাখাম, রিশপ। নেওড়া ভ্যালির জঙ্গলও খুব দূরে নয়। একেবারে নিঃঝুম এলাকা থেকে লোকালয়ে যেতে চাইলে ঘুরে আসতে পারেন কালিম্পং টাউন। আবার যদি পাহাড় ছেড়ে ডুয়ার্সের সবুজ উপত্যকায় ঘুরে আসতে চান, তবে যেতেই পারেন সামসিং, সুনতালেখোলা, রকি আইল্যান্ড, সাখাম ফরেস্ট, গরুমারা, মূর্তি, চাপড়ামারি।

কীভাবে যাবেন?
আকাশপথে বাগডোগরায় নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে ঝান্ডি। রেলপথে গেলে নামতে হবে নিউ জলপাইগুড়ি কিম্বা মালবাজার স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করতে হবে। ঝান্ডি ইকো হাটে আগে থেকে জানিয়ে রাখলে, তারাও গাড়ির ব্যবস্থা করে দেয়।

যাওয়ার আদর্শ সময়:
ঝান্ডি যেকোনও ঋতুতেই অপূর্ব। তবে, খুব ঠান্ডায় বয়স্কদের কষ্ট হতে পারে। বর্ষায় ঝান্ডির অপরূপ রূপ। অবিরাম জলধারা, সঙ্গে পাহাড়ি নদীর স্রোত, সে এক নৈসর্গিক প্রকৃতি। কিন্তু, বর্ষায় পাহাড়ি খারাই পথ বেশ বিপজ্জনক। সেই সঙ্গে জোঁক ও পোকামাকড়ের উপদ্রব বাড়ে। ফেব্রুয়ারি থেকে মে কিম্বা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের শুরু, প্রকৃতিকে উপভোগ করার আদর্শ সময়।

কোথায় থাকবেন?
ঝান্ডিতে খুব বেশি হোটেল নেই। কয়েকটি হাতে গোণা হোমস্টে। এছাড়া আছে ইকো হাটের বেশ কয়েকটি কটেজ ও গ্লাস হাউজ। অনলাইনেই সেগুলি বুক করা যায়। 

নিরিবিলিতে পুজোর ছুটি কাটাতে চাইলে, তিন চার দিন হাতে নিয়ে ঝটপট বেরিয়ে পড়তেই পারেন ঝান্ডির উদ্দেশে।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget