এক্সপ্লোর

Durga Puja 2021: দুর্গাপুজোর দশমীর দিন কেন সিঁদুর খেলেন বিবাহিত মহিলারা?

পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী। দুর্গাপুজোর প্রতিটা দিনের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। 

কলকাতা: বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021) এসে গিয়েছে। করোনা পরিস্থিতি চললেও তার মধ্য়ে এক টুকরো আনন্দের জন্য প্রিয়জনের সঙ্গে দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছেন মানুষ। শাস্ত্র অনুযায়ী দুর্গাপুজোর প্রতিটা রীতি নীতির আলাদা আলাদা মানে রয়েছে। মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী শোনার পর থেকেই যেন দুর্গাৎসব চালু হয়ে যায়। দিন গোনা শুরু হয়ে যায় কুমারী পুজো থেকে অষ্টমীর অঞ্জলীর। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী। দুর্গাপুজোর প্রতিটা দিনের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। 

Durga Puja 2021: পুজোর দিনে কীভাবে চটজলদি নিরামিষ ভোগ রান্না করে ফেলবেন?

দুর্গাপুজোর প্রতিটা দিনে উৎসবের আমেজে হইহই করে, খাওয়া দাওয়া করে এবং পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে কাটানোর পর আসে বিজয়া দশমী। এই বিজয়া দশমীর সবথেকে বড় আকর্ষণ থাকে সিঁদুর খেলা। বিবাহিত মহিলারা এদিন মা দুর্গাকে সিঁদুর পড়িয়ে বরণ করার পর নিজেরা একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন। তার সঙ্গে পাল্লা দিয়ে চলে ঢাকের আওয়াজ। কিন্তু কেন দশমীর দিন সিঁদুর খেলা হয়? কী মাহাত্ম্য রয়েছে সিঁদুর খেলার? 

শাস্ত্র মতে জানা যায় যে, দুর্গাপুজোর বিজয়া দশমীতে বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিঁদুর খেলেন। অর্থাৎ, হিন্দু ধর্ম এবং শাস্ত্রমতে এদিন সিঁদুর খেললে স্বামীর আয়ু বাড়ে। এদিন মা দুর্গাকে পান পাতা দিয়ে বরণ করে মিষ্টি মুখ করিয়ে মায়ের সিঁথিতে সিঁদুর দেন বিবাহিত মহিলারা। তারপর সেই সিঁদুর একে অপরের সিঁথিতে রাঙিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা। সিঁদুর খেলার দিনই আয়োজিত হয় ধুনুচি নাচ। এক ধরনের বিশেষ নাচ প্রদর্শন করা হয় মায়ের সামনে।

আরও পড়ুন - Durga Puja 2021: পুজোর সময়ে ঠাকুর দেখতে গিয়ে যে স্ট্রিট ফুডগুলো একেবারেই মিস করা চলে না

শাস্ত্র মতে আরও জানা যায় যে, প্রায় সাড়ে চারশো বছর আগে প্রথমবার সিঁদুর খেলা হয় বিজয়ার দিনে। সেই থেকে যুগ যুগ ধরে এই রীতি মেনে আসছেন বাঙালিরা।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget