এক্সপ্লোর

Strong Eyesight: চোখের স্বাস্থ্যের খেয়াল রাখতে সবুজ শাকসবজির সঙ্গে পাতে থাকুক বাদাম-ড্রাইফ্রুটসও, কী কী রাখবেন মেনুতে?

Eye Health: বিভিন্ন ধরনের বাদাম এবং ড্রাই-ফ্রুটস আমাদের চোখের স্বাস্থ্যের খেয়াল রাখে এবং দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। তাই আপনার পাতে কোন কোন বাদাম এবং ড্রাই-ফ্রুটস রাখলে উপকার পাবেন, দেখে নিন।

Strong Eyesight: ছোটবেলা থেকেই আমরা শুনি চোখ ভাল রাখতে চাইলে সবুজ শাকসবজি খেতে হবে। চোখ ভাল রাখার অর্থ হল আমাদের দৃষ্টিশক্তি যেন প্রখর থাকে, দুর্বল যেন না হয়। তবে শুধুমাত্র সবুজ রঙের শাকসবজি খেলেই যে চোখের স্বাস্থ্য ভাল থাকে তা কিন্তু নয়। আরও বেশ কিছু খাবার রয়েছে যেগুলি খেয়াল রাখে আমাদের চোখের। দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। সেই খাবারগুলি কী কী, দেখে নেওয়া যাক তারই তালিকা। মূলত এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের বাদাম এবং ড্রাই ফ্রুটস যেগুলি আমাদের চোখের স্বাস্থ্যের খেয়াল রাখে এবং দৃষ্টিশক্তি প্রখর করে। 

কাজুবাদাম 

চোখের স্বাস্থ্য ভাল রাখতে খেতে পারেন কাজুবাদাম। কারণ এই কাজুবাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক অর্থাৎ দস্তা এবং ম্যাগনেসিয়াম। কাজুবাদামের মধ্যে থাকা জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম রেটিনার স্বাস্থ্যের সার্বিক ভাবে খেয়াল রাখে। আর চোখের রেটিনা ভাল থাকলে দৃষ্টিশক্তিতে কোনও সমস্যা হবে না। 

খেজুর 

চোখ ভাল রাখার জন্য খেতে পারেন খেজুর। এই ড্রাই ফ্রুটসের রয়েছে আরও অনেক গুণ। স্বাদে মিষ্টি খেজুর খেতেও বেশ সুস্বাদু। এনার্জি বুস্টার খেজুরের মধ্যে রয়েছে ভিটামিন এ এবং লুটেন। এই দুই উপকরণ আমাদের চোখের স্বাস্থ্যের সার্বিক ভাবে খেয়াল রাখে এবং দৃষ্টিশক্তি প্রখর রাখতে সাহায্য করে। 

কিশমিশ 

ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশে রয়েছে অনেক গুণ। তার মধ্যে একটি হল চোখের স্বাস্থ্য ভাল হওয়া। তাই আপনি পাতে রাখতে পারেন কিশমিশ। অনেকে জলে ভিজিয়েও কিশমিশ খেয়ে থাকেন। কিশমিশের মধ্যে রয়েছে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুই উপকরণ মূলত ড্রাই আই অর্থাৎ চোখের ভিতরের অংশ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দূর করে। 

আখরোট 

চোখের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে আখরোট। এই বাদামের রয়েছে আরও অনেক গুণ। ওমেগা থ্রি অ্যাসিড রয়েছে আখরোটের মধ্যে। এই ওমেগা থ্রি অ্যাসিড আমাদের চোখের স্বাস্থ্য ভাল রাখার পাশাপাশি মস্তিষ্কের দিকেও নজর দেয়। প্রখর করে স্মৃতিশক্তি। সজাগ রাখে মস্তিষ্ক। 

আমন্ড 

আমন্ডের অনেক গুণ রয়েছে। চোখের স্বাস্থ্যও ভাল রাখে এই বাদাম। রোজ সকালে দু থেকে তিনটে আমন্ড খেতে পারেন। আগের রাতে ভিজিয়ে রাখুন জলে। প্রয়োজনে ছাড়িয়ে নিন খোসা। আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা চোখের স্বাস্থ্যের সার্বিক ভাবে খেয়াল রাখে। দৃষ্টিশক্তি প্রখর করে। সহজে চোখে সমস্যা হতে দেয় না। 

আরও পড়ুন- গরমের মরশুমে লিচু খেলে উপকার পাবেন অনেক, কীভাবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে এই ফল?

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget