এক্সপ্লোর

Lychee Benefits: গরমের মরশুমে লিচু খেলে উপকার পাবেন অনেক, কীভাবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে এই ফল?

Lychee Health Benefits: ভিটামিন সি এবং ফাইবারে ভরপুর লিচু আমাদের হজমশক্তি ভাল রাখে। ফলে খাবার সহজে এবং দ্রুত হজম হয়। বদহজমের সমস্যা দেখা দেয় না। ফাইবার থাকার ফলে লিচু অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে।

Lychee Benefits: সব মরশুমেই আমাদের উচিত মরশুমি ফল (Seasonal Fruits) খাওয়া। দিনে অন্তত একটা মরশুমি ফল পাতে রাখা উচিত। ফল খাওয়া সবসময়েই স্বাস্থ্যের জন্য ভাল। আর মরশুমের যেকোনও একটা ফল যদি আপনার প্রতিদিনের মেনুতে থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন। সহজে রোগ বাসা বাঁধবে না শরীরে। বিভিন্ন মরশুমের কিছু বিশেষ অসুখ থাকে। অনেকেই সেইসব অসুখে আক্রান্ত হন। মরশুমের ফল এইসব রোগ থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করে। গরমের মরশুমে তাই আম, জাম, কাঁঠালের সঙ্গে অবশ্যই পাতে রাখুন লিচু (Lychee Health Benefits)। মিষ্টি স্বাদের এই ফল খেতে যেমন সুস্বাদু তেমনই এই ফলের রয়েছে অনেক গুণ। গরমের মরশুমে লিচু খেলে আপনি কী কী উপকার পাবেন, কীভাবে আপনার স্বাস্থ্য ভাল থাকবে, চলুন দেখে নেওয়া যাক। 

  • লিচুর মধ্যে পলিফেনল নামক উদ্ভিদজাত উপকরণ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোষের ক্ষয় রোধ করে। বয়সের ভারে আমাদের শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। সেগুলিও রোধ করে লিচুর মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। 
  • লিচুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করতে সক্ষম। ফলে সহজে অসুস্থ হবেন না। কোনও সংক্রমণ সহজে আপনার শরীর বাসা বাঁধতে পারবে না। 
  • লিচুর মধ্যে থাকা ভিটামিন সি খেয়াল রাখে ত্বকেরও। কোলাজেন নামক প্রোটিন যা ত্বকের স্বাস্থ্যের সার্বিক খেয়াল রাখে, সেটি উৎপাদনে সাহায্য করে ভিটামিন সি। ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে আর্দ্র ভাব বজায় রাখতেও সাহায্য করে লিচুর মধ্যে থাকা ভিটামিন সি। 
  • লিচু একটি কম ক্যালোরি যুক্ত ফল যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। যাঁরা ওজন কমাতে ডায়েট করছেন, তাঁরা অবশ্যই গরমের মরশুমে লিচু খাবেন। পুষ্টির জোগান দেবে এই ফল। সেই সঙ্গে কমাবে ওজনও। 
  • গরমের দিনে আমরা সহজেই ক্লান্ত হয়ে পড়ি। দিনভর এনার্জির জোগান দেবে লিচু। গরমের মরশুমে লিচুর রস দিয়ে শরবর তৈরি করে খেতে পারেন। এছাড়াও স্মুদি কিংবা ফ্রুট স্যালাডে রাখতে পারেন লিচু। 
  • ভিটামিন সি এবং ফাইবারে ভরপুর লিচু আমাদের হজমশক্তি ভাল রাখে। ফলে খাবার সহজে এবং দ্রুত হজম হয়। বদহজমের সমস্যা দেখা দেয় না। ফাইবার থাকার ফলে লিচু অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। সহজে খিদে পায় না। অসময়ে খিদে খিদে ভাব থাকে না। তার ফলে যা খুশি খাওয়া হয় না। অ্যাসিডিটি, গ্যাস এইসব সমস্যা দেখা দেয় না এবং ওজন থাকে নিয়ন্ত্রণে। 

আরও পড়ুন- স্মৃতিশক্তি দুর্বল হওয়ার আগেই দৈনন্দিন জীবনযাত্রায় নিয়ম করে করুন এই কাজগুলি, উপকার পাবেন 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget