এক্সপ্লোর

Eye Twitching: ডান বা বাম চোখের পাতা কাঁপছে ? অশুভ ইঙ্গিত না অন্য কিছু ?

Eye Twitching Reasons: অনেকেরই হঠাৎ হঠাৎ এই সমস্যা দেখা দেয়। এর অর্থ কি জীবনে কোনও অশুভ ইঙ্গিত ?

Eye Twitching: চোখের পাতা কাঁপা নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। মনে করা হয়, বাম চোখের পাতা কাঁপলে খুব শিগগির কোনও বিপদ হতে পারে। আবার ডান চোখের পাতা কাঁপলে (Eye Twitching Cause) তার ইঙ্গিত অন্যরকম।  এর শুভ-অশুভ ইঙ্গিত নির্ভর করে ব্যক্তির উপর। যদি মহিলাদের ডান চোখ কাঁপে, তবে তা অশুভ বলে ধরা হয়। পুরুষদের ডান চোখ কাঁপলে মনে করা হয়, তার মনের ইচ্ছে পূরণ হবে খুব শিগগির। তবে এ তো গেল ধর্মীয় বিশ্বাসের দিকটি। চোখের পাতা কাঁপা নিয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলছে ? বিজ্ঞানে এটি কীসের ইঙ্গিত ?

চোখের পাতা কাঁপা নিয়ে কী মত চিকিৎসকদের (Eye Twitching Reasons) ?

চিকিৎসকদের কথায় চোখের পাতা কাঁপার বেশ কিছু অন্তর্নিহিত কারণ থাকতে পারে। এই তালিকায় রয়েছে চোখের সমস্যা থেকে বেশ কিছু শারীরিক সমস্যাও। চিকিৎসাবিজ্ঞানে একে মায়কোমিয়া বলা হয়।

১. চোখের স্ট্রেস - মূলত চোখের উপর খুব বেশি স্ট্রেস পড়লে চোখ কাঁপে। এখন কাজ বা অবসর আমাদের অনেকটাই কাটে ডিজিটাল স্ক্রিনের সামনে। তাই চোখের উপর স্ট্রেস পড়া খুব স্বাভাবিক।

২. ঘুমের অভাব -  কম ঘুমের অভ্যাস এখনও অনেকের। রাত জেগে ওয়েব সিরিজ দেখা, সকালে দেরি করে ওঠার মাঝে অনেকের ঠিকমতো ঘুম হয় না। যার প্রভাব চোখের অপটিক নার্ভে পড়ে। কারণ ঘুম মানে আদতে চোখের বিশ্রাম। ঘুম কম হলে তা কমে যায়।

৩. ক্যাফেইনজাতীয় পানীয়ের নেশা - চা-কফির নেশা অনেকেরই রয়েছে। দিনে বেশ কয়েকবার এই পানীয় পান করেন অনেকে। যা থেকে চোখের পাতা কাঁপতে পারে।

৪.ধূমপান বা তামাকের নেশা -  ধূমপান বা তামাকজাত দ্রব্যের নেশা থাকলে এই সমস্যা হতে পারে। কারণ এই জিনিসগুলি স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ বাড়িয়ে দেয়। 

৫. মদ্যপান - নিয়মিত মদ্যপানের অভ্যাস থাকলে এই সমস্যা হতে পারে। মদ্যপান স্নায়ুর উপর প্রভাব ফেলে। আর চিকিৎসকদের কথায়, এটি মোটর নার্ভের একরকম সমস্যা।

কখন চিকিৎসকের কাছে যাবেন ?

  • চোখের পাতা কাঁপার পাশাপাশি যদি চোখ লাল হয়ে ফুলে যায়, চোখ থেকে জল পড়তে থাকে। তাহলে সতর্ক হওয়া ভাল।
  • চোখের জল পড়ার সঙ্গে চোখে ব্যথা হতে থাকলে সাবধান হতে হবে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Tandoori Dishes: তন্দুরি ফিশ বা চিকেন প্রিয় ডিশ ? মাঝে মাঝেই খান ? খাওয়ার আগে যা মনে রাখবেন…

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget