এক্সপ্লোর

Tandoori Dishes: তন্দুরি ফিশ বা চিকেন প্রিয় ডিশ ? মাঝে মাঝেই খান ? খাওয়ার আগে যা মনে রাখবেন…

Tandoori Dish Health Hazard: তন্দুরি ফিশ বা চিকেন মাঝে মধ্য়েই অনেকে অনলাইন অর্ডার দিয়ে বা কিনে খেয়ে থাকেন। কিন্তু এটি খাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

Tandoori Dishes: তন্দুরি ফিশ বা চিকেন অনেকেরই প্রিয় আইটেম। রেঁস্তরায় খেতে গেলে অনেকেই এটি কিনে খান। আবার বর্তমানে নয়া প্রজন্মের অনেকেই স্ট্রিট ফুডের স্টল দেন। সেই সব দোকানেও দেদার বিক্রি হয় তন্দুরির বিভিন্ন ডিশ। অন্যদিকে আধুনিক স্টাইলের ক্যাফেতে এখন চা-কফির সঙ্গে এই বিশেষ আইটেমটি সার্ভ করা হয়। চিকেনের বিভিন্ন পদের মধ্যে তন্দুরি চিকেনের জনপ্রিয়তা নেহাত কম নয়। তবে এই বিশেষ আইটেমটি খেতে হলে কিছু বিষয় জেনে রাখা দরকার। তাতে আখেরে স্বাস্থ্যের উপকার। 

তন্দুরি যেকোনও ডিশ খাওয়ার আগে যা মনে রাখা জরুরি

১. হার্টের সমস্যা - তন্দুরুি বানানোর জন্য যেটি প্রধান উপকরণ হিসেবে লাগে সেটি হল তেল, ঘি বা ডালডা। এই তিনটির যেকোনও একটি উপাদান পর্যাপ্তে পরিমাণে তন্দুরে লাগিয়ে তবেই সেটি পোড়াতে হয়। আর সেজন্যই হার্টের জন্য এটি চরম বিপদের। কারণ এগুলির মধ্যে ক্ষতিকর কোলেস্টেরল থাকে। যা হার্ট ব্লকেজের কারণ হতে পারে। চিকিৎসকদের একাংশের কথায়, কমবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের বড় কারণ এই ধরনের খাবারের প্রতি টান।

২. ক্রনিক রোগের ঝুঁকি - ক্রনিক রোগ বলতে বোঝানো হয় যে রোগগুলি সারে না বা অনেকটা সময় লাগে সারতে। আর এমন রোগের তালিকায় রয়েছে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। এই রোগগুলির কারণ হতে পারে তন্দুরিজাতীয় খাবারে থাকা বিপুল পরিমাণ ফ্যাট।

৩. জীবাণু সংক্রমণের আশঙ্কা - দোকানে একসঙ্গে অনেকগুলি তন্দুরি বানানো হয়। এর ফলে অনেক সময় কিছু মাংস পুরো সিদ্ধ নাও হতে পারে। মাংস যদি অল্পও কাঁচা থেকে যায় তাহলে তার থেকে পেটে সংক্রমণ ছড়াতে পারে। এর ফলে ডায়রিয়া, পেট খারাপ ও গুরুতর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। বার্ড ফ্লু-র সময় এই ধরনের খাবার বিশেষভাবে এড়িয়ে চলা জরুরি।

৪. ক্যানসারের ঝুঁকি - একাধিক গবেষণায় দেখা গিয়েছে, খাবার পোড়ানো হলে তার মধ্যে কারসিনোজেনিক উপাদান তৈরি হয়। যা আদতে ক্যানসারের বিষ। তাই তন্দুরিজাতীয় খাবার যতটা এড়িয়ে চলা যায়, ততই ভাল।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Chia Seeds: কারা এড়িয়ে চলবেন চিয়া সিডস ? কেনই বা ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget