এক্সপ্লোর

Fatty Liver: বাচ্চাদের শরীরেও থাবা বসাতে পারে 'ফ্যাটি লিভার', আপনার সন্তানকে সুস্থ রাখতে কী কী করবেন?

Health Tips: কোন কোন নিয়ম মেনে চললে বাচ্চাদের শরীরে থাবা বসাবে না ফ্যাটি লিভারের সমস্যা, দেখে নিন।

Fatty Liver: ফ্যাটি লিভারের সমস্যা আজকাল দেখা যায় বাচ্চাদের মধ্যেও। তবে প্রথম থেকেই যদি সতর্ক থাকেন, তাহলে সুস্থ থাকবে আপনার সন্তানও। ফ্যাটি লিভারের সমস্যা কমানোর জন্য বাচ্চাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা জরুরি। মূলত খাওয়া-দাওয়ার ব্যাপারে সামান্য কিছু পরিবর্তন আনলে, আর নিয়মিত শরীরচর্চা করলেই ফ্যাটি লিভারের সমস্যা এড়ানো যাবে বাচ্চাদের মধ্যে। 

কোন কোন নিয়ম মেনে চললে বাচ্চাদের শরীরে থাবা বসাবে না ফ্যাটি লিভারের সমস্যা, দেখে নিন 

খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ম 

  • বাচ্চাদের ডায়েট ব্যালেন্সড ডায়েট হওয়া উচিত। অর্থাৎ সুষম আহার করতে হবে যাতে শরীরে কোন উপকরণেরই ঘাটতি কিংবা আধিক্য না ঘটে। শাকসবজি থেকে মাছ, মাংস, ডিম সবই খাওয়া জরুরি। খেতে হবে ফল, দুধও। সুষম আহার করলে শরীরে ভিটামিন, প্রোটিন, মিনারেলস, নিউট্রিয়েন্টস সঠিক মাত্রায় বজায় থাকবে। অতিরিক্ত তেল যুক্ত খাবার, ভাজাভুজি, মশলাদার খাবার বাচ্চাদের না দেওয়ার তাদের স্বাস্থ্যের পক্ষে ভাল। 
  • বাচ্চাদের খুব পেট ভরে কখনই খাবার খাওয়ানো উচিত নয়। বাচ্চা না চাইলে জোর করে কিছু খাওয়াতে যাবেন না। তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বাড়বে। একবারে অনেকটা খাবার না খাইয়ে, বারে বারে বাচ্চাদের অল্প করে খাবার খাওয়ানো উচিত। 
  • বাচ্চারা নিজে থেকে জল খেতে চায় না। তাই এই দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। প্রতিদিন সঠিক পরিমাণে জল খেতে হবে বাচ্চাদের, এদিকে খেয়াল রাখুন মা-বাবারা। সঠিক পরিমাণে জল খেলে বাচ্চাদের শরীরে এমনিতেই ভাল থাকবে। 
  • অতিরিক্ত ওজন বৃদ্ধির থেকে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। আবার ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে তারপরে তার প্রভাবে ওজন অস্বাভাবিক হারে বাড়তে পারে। তাই বাচ্চাদের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। বাচ্চাদের খুব বেশি মিষ্টি, চকোলেট, চিনি, কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম - এগুলো খেতে দেবেন না। অল্প স্বল্প খাওয়া যেতেই পারে। তবে বেশি যেন না হয়। 

ছোট থেকেই বাচ্চাদের শরীরচর্চার অভ্যাস করান 

রোজই বাচ্চাদের শরীরচর্চা করা জরুরি। বাচ্চাদের জন্য সবচেয়ে ভাল যোগাসন অভ্যাস করা। তবে প্রশিক্ষকের বন্দোবস্ত করে তবেই সন্তানকে শরীরচর্চা করতে পাঠান। বাড়িতেই যোগাসন করতে পারে রোজ। এছাড়াও ফ্রি-হ্যান্ড একসারসাইজ, মেডিটেশন- নিয়মিত এইসব অভ্যাস করলেও কিন্তু সুস্থ থাকবে বাচ্চাদের শরীর। দেখা দেবে না ফ্যাটি লিভারের সমস্যা। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget