এক্সপ্লোর

Health Tips: জুতোর ঘষায় পায়ে ফোস্কা ? ৫ ঘরোয়া উপায়েই জ্বলুনি কমবে নিমেষে

Shoe Bites Or Blisters Remedies: জুতোর ঘষায় পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে ? পাঁচটি ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই এই ব্যথা কমিয়ে ফেলা সম্ভব।

কলকাতা: নতুন জুতো হোক বা প্রচন্ড গরম, ফোস্কা কমবেশি অনেকের পায়েই পড়ে। দীর্ঘক্ষণ জুতো পরে হাঁটাহাঁটি করলে বা জুতো পায়ে সঙ্গে ঠিকমতো মানানসই না হলে ফোস্কা পড়ার সম্ভাবনা থাকে। সেই ‘জ্বালাময়ী’ ব্যথা যে কী, তা যার পায়ে হয় সেই বোঝে। এই ব্যথা থেকে রেহাই পেতে অনেকে মলম লাগান। অনেকে আবার ব্যান্ডেজ বেঁঁধে বাকি পথটা হাঁটতে থাকেন। কিন্তু ঘরোয়া কিছু উপকরণও ফোস্কা থেকে রেহাই দিতে সক্ষম। ওই উপকরণের ছোঁয়ায় শীতল ঠান্ডা অনুভূতি হবে। ফোস্কার জ্বলুনি কমবে নিমেষে।

ফোস্কার ব্যথা কমানো ঘরোয়া উপায়

১. গ্রিন টি - গ্রিন টি একদিকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, অন্যদিকে প্রদাহনাশী। তাই এটি পায়ে লাগিয়ে নিতে পারেন। একটি টি ব্যাগ গরম জলে কিছুক্ষণ ডোবানোর পর ঠান্ডা করে নিন। এবার সেটি পায়ের ফোস্কার জায়গায় লাগান। এতেই ফোস্কা সেরে যাবে অনেকটা।

২. অ্যালোভেরা - ফোস্কার জ্বলুনি কমাতে সাহায্য করে অ্যালোভেরা। এর সামান্য জেল নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। দিনে দুই-তিনবার এই প্রক্রিয়াটি করলেই ব্যথা থেকে অব্যাহতি পাবেন।

৩. নারকেল তেল - ক্ষতস্থানে নারকেল তেল লাগালেও উপকার পাবেন। নারকেল তেলের উদ্ভিজ্জ ফ্যাটি অ্যাসিড ত্বককে আর্দ্র রাখে। প্রথমে পা হালকা গরম জলে পাঁচ মিনিট ধুয়ে নিন। এবার ক্ষতস্থানে নারকলে তেল লাগিয়ে নিন। দিনে দুইবার এই প্রক্রিয়া করলেই রেহাই পাবেন ব্যথার থেকে।

৪. মধু - ফোস্কার জ্বলুনি কমাতে মধু বেশ উপকারী। তাই জুতোর ঘষায় ফোস্কা পড়ে গেলে ক্ষতস্থানে মধু লাগিয়ে রাখতে পারেন। আরাম পাবেন।

৫. বেকিং সোডা - বেকিং সোডাও ফোস্কার জ্বলুনি কমাতে বেশ উপকারী। এর জন্য প্রথমে হালকা গরম জলে কিছুটা বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। একটি তুলো দিয়ে ওই সোডা জল পায়ের ক্ষতস্থানে লাগিয়ে দিতে হবে। দিনে ২-৩ বার এই প্রক্রিয়া করলেই ব্য়থা থেকে রেহাই মিলবে।

জুতো পরার সময় কী কী খেয়াল রাখবেন ?

  • জুতো পরার সময় লক্ষ করুন পায়ের কোন অংশে ঘষা লাগছে। সেই অংশগুলিতে তুলো আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন।
  • পায়ের যে অংশগুলিতে ফোস্কা পড়ার আশঙ্কা রয়েছে, সেখানে অল্প ভেসলিন লাগিয়ে নিন। এতে ঘর্ষণের ফলে ছড়ে যাওয়া, ফোস্কা পড়ার ভয় কমে।

আরও পড়ুন - Health Update: ভিটামিন ডি-এর আধিক্যই কাড়ল প্রাণ ! শরীরে কেমন প্রভাব ফেলে এর বাড়াবাড়ি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget