এক্সপ্লোর

Health Update: ভিটামিন ডি-এর আধিক্যই কাড়ল প্রাণ ! শরীরে কেমন প্রভাব ফেলে এর বাড়াবাড়ি ?

Vitamin D Overdose Side Effects: সম্প্রতি ভিটামিন ডি বেড়ে যাওয়ার কারণেই প্রাণ হারালেন এক ব্যক্তি। এর বাড়াবাড়িতে শরীরে কেমন প্রভাব পড়ে।

কলকাতা: শরীরের জন্য যে যে ভিটামিনগুলি জরুরি, তার মধ্যে অন্যতম হল ভিটামিন ডি। এই ভিটামিনটির অভাবে একাধিক রোগের প্রাদুর্ভাব হয় শরীরে। হাড় দুর্বল হয়ে যায়। মানসিক সমস্যা দেখা দিতে থাকে। এছাড়াও আরও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটল সম্পূর্ণ উল্টো কারণে। ভিটামিন ডি-এর অভাবে নয়, ভিটামিন ডি-এর আধিক্যের কারণেই মারা গেলেন এক ব্যক্তি। ব্রিটেনের ওই ব্যক্তির বয়স হয়েছিল ৮৯ বছর। শরীরে অত্যাধিক পরিমাণে ভিটামিন ডি প্রবেশ করায় মৃত্যু হয় তাঁর।

ভিটামিন ডি-এর আধিক্যে মৃত্যু ! 

সাধারণত ভিটামিন ডি-এর অভাব নিয়েই নিয়মিত আলোচনা শোনা যায়। কিন্তু ভিটামিন ডি-এর আধিক্যও শরীরের জন্য ভাল নয়। মৃত ব্যক্তির শরীরে হাইপারক্যালসিমিয়া দেখা যায়। এর অর্থ শরীরে ক্যালসিয়ামের আধিক্য। ভিটামিন ডি-ই শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। তার আধিক্য হলে ক্যালসিয়ামের পরিমাণও বাড়বে। এই ক্ষেত্রে তাই হয়। সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ওই ব্যক্তি নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতেন। মৃত্যুর পর তাঁর দেহে ভিটামিন ডি-এর মাত্রা ছিল ৩৮০। সাধারণত শরীরের প্রতি দিন ১০ মাইক্রোগ্রামের বেশি ভিটামিন ডি প্রয়োজন হয় না।

ভিটামিন ডি-এর আধিক্যে কী হতে পারে 

  • হাইপারক্যালসিমিয়া হতে পারে। যা এক্ষেত্রে এই ব্যক্তির হয়েছিল।
  • শরীরের জলের পরিমাণ কমে যেতে পারে। অর্থাৎ ডিহাইড্রেশনের আশঙ্কা থাকে।
  • কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। 
  • হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে।
  • মানসিক ভারসাম্যের  ক্ষতি হতে পারে।

ভিটামিন ডি-এর আধিক্যের লক্ষণ 

  • মাথা ঘোরার লক্ষণ দেখা দিতে পারে অতিরিক্ত ভিটামিন ডি-এর প্রভাবে।
  • খিদে কমে যেতে পারে নির্দিষ্ট ব্যক্তির।
  • বমি বমি ভাব আসতে পারে। 
  • মাথা ব্যথা করতে পারে।
  • প্রচন্ড ক্লান্ত লাগতে পারে। 
  • তেষ্টা বেড়ে যেতে পারে।

ভিটামিন ডি কেন জরুরি ?

  • হাড় গঠনে সাহায্য করে ভিটামিন ডি। হাড় নিজে থেকে ক্যালসিয়াম শোষণ করতে পারে না। এর জন্য প্রয়োজন পড়ে ভিটামিন ডি-এর। তাই এই ভিটামিনের অভাবে হাড় দুর্বল হয়ে যায়।
  • হার্টের জন্যও উপকারী এই ভিটামিন ডি। এর পরিমাণ কমে গেলে হার্টের সমস্যা বেড়ে যেতে পারে। এমনকি হার্ট ফেলিওর ও স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায়।
  • একাধিক সংক্রমক রোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। এর মধ্য়ে ফ্লু ও কোভিড ১৯-ও পড়ে। তবে এই বিষয়ে পর্যাপ্ত গবেষণা নেই এখনও পর্যন্ত।

আরও পড়ুন - World Obesity Day 2024: একাই ১০ মানুষের সমান! ওজন বাড়িয়েই অমরত্ব পেয়েছেন জন ব্রোয়ার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget