এক্সপ্লোর

Fruits Health Benefits: মেনুতে প্রতিদিন একটা ফল রাখলে কীভাবে ভাল থাকবে আপনার শরীর-স্বাস্থ্য?

Healthy Lifestyle Tips: সুস্থ থাকার জন্য প্রতিদিন একটা ফল খাওয়া জরুরি। রোজ মেনুতে অন্তত একটা ফল থাকা প্রয়োজন। যে মরশুমে যে ফল সহজে পাওয়া যায়, সেটাই খেতে হবে।

Fruits Health Benefits: শরীর সুস্থ থাকতে চাইলে প্রতিদিন একটা ফল খাওয়া উচিত। মরশুমের যেকোনও একটা ফল রোজের মেনুতে রাখুন। সাধারণ ভাবে রোজ আপনি খেতে পারেন আপেল, কলা, পেয়ারা, বেদানা, জাম জাতীয় ফল, শসা, লেবু জাতীয় ফল- এগুলি। ফ্রুট স্যালাড হোক বা ফ্রুট কাস্টার্ড, হেলদি স্ন্যাক্স হিসেবে ফল- এইসবই খেতে পারেন আপনি। প্রতিদিন নিয়ম করে একটা ফল খেলে আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার পাবেন, দেখে নিন। 

সুস্থ থাকার জন্য প্রতিদিন একটা ফল খাওয়া জরুরি। রোজ মেনুতে অন্তত একটা ফল থাকা প্রয়োজন। যে মরশুমে যে ফল সহজে পাওয়া যায়, সেটাই খেতে হবে। স্বাদের জন্য ফ্রুট স্যালাড, ফ্রুট কাস্টার্ড খেতে পারেন। 

  • নিয়মিত একটা ফল খেতে পারলে ভাল থাকবে আপনার অন্ত্রের স্বাস্থ্য। অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকলে দূর হবে বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা। পেটের সমস্যাও হবে না। 
  • যেসব ফলের মধ্যে ডায়েট্রি ফাইবারের পরিমাণ বেশি সেগুলি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। রসালো ফল খেলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে। জলের ঘাটতি দেখা যাবে না শরীরে। 
  • অনেক ক্রনিক অসুখ যেমন- সুগার, প্রেশার, হার্টের অসুখ কমাতে সাহায্য করে এই ফল খাওয়ার অভ্যাস। ফলের মধ্যে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস, নিউট্রিয়েন্টস থাকে। এগুলি আমাদের শরীরের জন্য ভাল। 
  • নিয়মিত ফল খেলে আপনার শরীর ভিতর থেকে পরিশ্রুত থাকবে। অর্থাৎ বডি ডিটক্সিফিকেশন হয়ে যাবে। ত্বকের জেল্লা বজায় রাখতে এবং চকচকে চুল পেতে আপনি রোজ একটা ফল খেতেই পারেন। 

তবে ফল খাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপারে সতর্ক থাকা জরুরি। ডায়াবেটিসের সমস্যা থাকলে কোন ফল খাবেন, আর কোন ফল খাবেন না, সেই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাহলে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়াও যদি কারও পেটের প্রবল সমস্যা থাকে, তাহলেও প্রচুর ফল খেলে সমস্যা বাড়তে পারে। এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণ ভাবে রোজ একটা আপেল খেতে পারলে আপনার হার্টের স্বাস্থ্য ভাল থাকবে। ব্লাড প্রেশার এবং ব্যাড কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই ফল। এছাড়াও ফাইবার থাকার কারণে পেট ভরে থাকে আপেল খেলে। আরও অনেক উপকারেই লাগে এই ফল। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget