এক্সপ্লোর

Hair Care Tips: গরমেও জ্বালাচ্ছে খুশকি? মুশকিল আসান লুকিয়ে টকদইয়ে, কীভাবে ব্যবহার করবেন?

Dandruff Treatment With Curd: টকদই এবং পাতিলেবুর রসের সঙ্গে আমলকির রস মিশিয়েও আপনি ব্যবহার করতে পারেন মাথার তালুতে। এই মিশ্রণ স্ক্যাল্পে ব্যবহার করলে অল্পদিনেই খুশকির সমস্যা দূর হবে।

Hair Care Tips: টকদই (Curd) শুধু খেলেই উপকার পাবেন তা কিন্তু নয়, বরং এই উপকরণ সরাসরি ত্বকে এবং চুলে (Hair Care) ব্যবহার করলেও একাধিক সমস্যার সমাধান হবে নিমেষে। গরমকালেও অনেকেই খুশকির (Dandruff Problem) সমস্যায় ভোগেন। ঘামের জেরে মাথার তালুতে চেপে বসে থাকে খুশকি। শ্যাম্পু করলেও দূর হতে চায় না সহজে। এক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে টকদই। কীভাবে টকদই ব্যবহার করলে খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন, জেনে নিন বিশদে। 

  • খুশকির সমস্যা দূর করার জন্য সরাসরি মাথার তালুতে টকদই ব্যবহার করতে পারেন। স্নানের আগে স্ক্যাল্পে টকদই লাগিয়ে নিন। ৩০ থেকে ৪০ মিনিট রেখে ভালভাবে শ্যাম্পু করে ধুয়ে নিন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে। অর্থাৎ হাল্কা ধরনের শ্যাম্পু, যেখানে সালফার থাকবে না। অন্যান্য কেমিক্যালের প্রভাবও কম থাকবে। চাইলে আপনি শ্যাম্পু করে মাথা ধুতে পারেন হাল্কা গরম জল দিয়েও। তবে গরম যেন খুব সামান্যই হয়। বেশি গরম জল চুল এবং স্ক্যাল্পের জন্য একেবারেই ভাল নয়। 
  • খুশকির সমস্যা দূর করার জন্য টকদইয়ের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন। এমনিতেও লেবুর রস চুলের জেল্লা বাড়ায় এবং খুশকির সমস্যা দূর করে। লেবুর রস চুল মোলায়েম এবং উজ্জ্বল রাখার পাশাপাশি খুশকির সমস্যা অল্প কয়েকদিনেই দূর করে। এক কাপ টকদইতে এক বড় চা-চামচ পাতিলেবুর রস মিশিয়ে ভালভাবে মাথার তালুতে লাগিয়ে নিন। তারপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন ৩০ থেকে ৪০ মিনিট। এরপর হাল্কা গরম জল এবং মাইল্ড শ্যাম্পু দিয়ে ভাল করে মাথা ধুয়ে নিতে হবে। 
  • টকদইয়ের সঙ্গে মেথির গুঁড়ো মিশিয়েও ব্যবহার করতে পারেন খুশকির সমস্যার দূর করার জন্য। এই মিশ্রণে পাতিলেবুর রসও মিশিয়ে নিতে পারেন। এক্ষেত্রে চুল ধোয়ার জন্য ভেষজ শ্যাম্পু ব্যবহার করতে পারেন আপনি। চুলের খুশকির অল্প দিনেই দূর হবে টকদই, পাতিলেবুর রস এবং মেথি গুঁড়োর মিশ্রণ ব্যবহারে। 
  • টকদই এবং পাতিলেবুর রসের সঙ্গে আমলকির রস মিশিয়েও আপনি ব্যবহার করতে পারেন মাথার তালুতে। এই মিশ্রণ স্ক্যাল্পে ব্যবহার করলে অল্পদিনেই খুশকির সমস্যা দূর হবে। পাতিলেবুর রসের মতো আমলকির রসও খুশকি দূর করে চুল থেকে। এর পাশাপাশি বজায় রাখে চুলের জেল্লা এবং মোলায়েম ভাব। 

গরমকালে খুশকির সমস্যায় ভুগলে বাড়িতে সহজে তৈরি এইসব মিশ্রণ স্ক্যাল্পে ব্যবহার করলে উপকার পাবেন আপনি। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।  

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget