এক্সপ্লোর

Hair Care Tips: স্ট্রেস থেকেই কি বাড়ছে চুল পড়া ? কী এই রোগ, সামাল দেবেন কীভাবে ?

Hair Fall Due To Stress: স্ট্রেস থেকে অনেক সময় চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। এই অবস্থায় কী করে এই সমস্যা থেকে রেহাই পাবেন ?

Hair Fall Due To Stress: বর্তমান সময়ে জীবনযাপনের সঙ্গে যে যে বিষয়গুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার মধ্যে অন্যতম হল স্ট্রেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থার কথায়, স্ট্রেসের জেরে মানুষ বিভিন্ন ক্রনিক রোগের শিকার হচ্ছে। একের পর এক দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষ। আর এই স্ট্রেসের জেরেই বাড়ছে চুল পড়ার হার। একটা বয়সের পর চুল পড়ার সমস্যা (Hair Fall Issues) বেড়ে যায়‌। স্ট্রেস (Stress) তার একটি বড় কারণ বলে জানাচ্ছেন চিকিৎসকরা। 

স্ট্রেস আদতে কী ?

স্ট্রেস বা চাপ আদতে দুই রকম হতে পারে‌। এর মধ্যে একটি মানসিক ও অন্যটি শারীরিক। তবে দুটি স্ট্রেসই সম্পর্কিত‌। অর্থাৎ মনের সমস্যা হলে শরীরে তার ছাপ পড়বে। আবার শারীরিক স্ট্রেস হলে মনে তার প্রভাব দেখা যায়‌।

স্ট্রেসের উৎস

মূলত কোনওকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার ফলেই স্ট্রেস তৈরি হয়। অফিস, বাড়ি বা রাস্তাঘাট যেকোনও স্থানের ঘটনাই এর কারণ হতে পারে। পাশাপাশি দেখা গিয়েছে, এই স্ট্রেস ক্ষেত্রবিশেষে দীর্ঘদিন ধরে চলতে থাকে। যে কারণেই ক্রনিক রোগের শিকার হন অনেকে। 

স্ট্রেসের কারণে চুল পড়া

স্ট্রেসের কারণে বিভিন্ন ক্রনিক রোগের মতোই চুল পড়তে (Hair Loss) পারে। আর এই ধরনের চুল পড়ে যাওয়া বেশ কয়েক ধরনের হয়।

টেলুজেন এফলুভিয়াম - সাধারণ এই ক্ষেত্রে প্রথমে চুল‌ পাতলা হয়ে আসে।  পরের ধাপে মাথার ঠিক উপরের অংশ থেকে চুল উঠতে শুরু করে। এই অবস্থায় সুস্থ থাকার জন্য 

ট্রাইকোটিলোম্যানিয়া - এই সমস্যাটিতে নিজের চুল নিজেই উপড়ে ফেলেন অনেকে। প্রচণ্ড স্ট্রেস ও রাগ থেকে এমনটা হয়ে থাকে। এছাড়াও, চূড়ান্ত অবসাদের কারণেও এটি হয়।

অ্যালোপেশিয়া অ্যারেটা - তীব্র স্ট্রেসের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তার প্রভাব পড়তে শুরু করে চুলে। চুলের জন্য জরুরি ভিটামিন আদতে শরীরের রোগ প্রতিরোধ শক্তিও গড়ে তোলে।

সুরাহা কোন পথে ?

স্ট্রেস নিয়ন্ত্রণ - চুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ন্ত্রণ (Hair Care Tips) করতে হলে প্রথমেই স্ট্রেসকে নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য কয়েকটি জিনিস প্রয়োজন। 

এক, নিজের ক্ষমতা সম্পর্কে অবগত থাকা এবং সেই পরিধির মধ্যে থেকে কাজ করা। যাতে খুব বেশি চাপের মধ্যে নিজেকে পড়তে না হয়। 

দুই, টাইম ম্যানেজমেন্ট। সময়ের মধ্যে সময়ের কাজ শেষ করার চেষ্টা। পাশাপাশি দিনের অন্যান্য কাজের সময় ঠিক রাখা। রুটিন মেনে চলতে পারলে স্ট্রেসকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

তিন, স্ট্রেস থেকে নিজেকে মুক্ত করতে ডিপ ব্রিদিং এক্সারসাইজ রোজ দুই বেলা ১০ মিনিট করুন। নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। এর পর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এতে মন অনেকটা শান্ত হয়। ফলে স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Weight Loss: ওজন কমাতে সুস্বাদু চিজই 'কাফি', কোন কোন চিজ রাখবেন ডায়েটে ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget