এক্সপ্লোর

Haldi Water Benefits: হার্টের সঙ্গে পেটও চাঙ্গা রাখে হলুদ জল, কেন খাবেন রোজ সকালে ?

Haldi Water Benefits For Heart Liver Stomach: হার্টের পাশাপাশি পেটও চাঙ্গা রাখে হলুদ মেশানো এক গ্লাস জল। এর পাশাপাশি আরও বেশ কিছু উপকারিতা রয়েছে এই জলের।

Haldi Water Benefits: আমাদের রান্নায় যে যে মশলাগুলি ব্যবহার করা হয়, তাদের এক একটি নানারকম গুণে ভরপুর। তেমনই একটি মশলার নাম হলুদ। হলুদের গুঁড়ো না হলে অনেক রান্নাই অচল। কিন্তু রান্নার স্বাদ বা বর্ণ আনতেই শুধু হলুদ লাগে তা তো নয়। হলুদ শরীরের জন্যও নানা ভাবে উপকারী। হলুদের মধ্যে রয়েছে বেশ কিছু অপরিহার্য পুষ্টিগুণ। এগুলি শরীর সুস্থ রাখার পাশাপাশি একাধিক রোগও সারিয়ে দিতে পারে। রোজ সকালে এক গ্লাসে এক চামচ হলুদ গুলে খেলে নানা উপকার পাওয়া যায়। 

হলুদ জলের উপকারিতা

ডায়াবেটিসের ঝুঁকি কমায় -  অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদানে ভরপুর হলুদ। এই দুটি উপাদান একাধারে স্ট্রেস কমায় ও প্রদাহ কমায়। এর ফলে ডায়াবেটিসের মতো মেটাবলিক রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।

আর্থ্রাইটিসের ঝুঁকি কমায় - অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান থাকায় প্রদাহ কমায় হলুদ। প্রদাহের কারণে আর্থ্রাইটিস হয়। এভাবেই আর্থ্রাইটিসের ঝুঁকি কমে অনেকটা।

সংক্রমণের হার কমায় - এই কিছু দিন প্রচণ্ড গরম তো আবার ঝমঝম করে বৃষ্টি। এমন আবহাওয়া মানেই রোগ জ্বরজারি ও শরীর খারাপ। এই সময় শরীর ভাল রাখতে হলুদ জল খাওয়া ভাল। কারণ হলুদের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে। এই গুণের জেরে সংক্রমণের হার অনেকটাই কমে যায়। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় - সিজন চেঞ্জে বাচ্চা ও বয়স্ক ব্যক্তিরা ঘন ঘন আক্রান্ত হন। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকা জরুরি। আর তাই হলুদ জল সেই ব্য়াপারে মোক্ষম পানীয় হতে পারে।

খাবার হজম করায় - হলুদ জল আমাদের লিভারের পাচক রস বা বাইল জুস ক্ষরণে সাহায্য করে। এর ক্ষরণ কমে গেলে খাবার ঠিকমতো হজম হয় না। হজমের নানা গোলযোগ হয়। এই গোলযোগ কমায় হলুদ জল।

হার্ট ভাল রাখে - ক্রনিক রোগের ঝুঁকি কমায় হলুদ। এর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হার্টের যত্ন নেয় রান্নাঘরের এই মশলা। 

পেটফাঁপা ও অম্বলের হাত থেকে রেহাই - অনেকেই খাবার খাওয়ার পর পেট ফাঁপা ও অম্বলের সমস্যায় ভোগেন। এর হাত থেকে রেহাই দিতে পারে হলুদ জল। নিয়মিত এক গ্লাস হলুদ জল খেলে পেট ঠিকমতো পরিষ্কার হয়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Olive Oil Benefits: সুগার, আর্থ্রাইটিসের ঝুঁকি কমায় অলিভ তেল, আর কী কী গুণ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget