এক্সপ্লোর

Parkinsons: পার্কিনসনস রোগীদের জন্য ‘রোবট পোশাক’ বানাল হার্ভার্ড! জানাল পরার কায়দাও

Wearable Device for parkinsons patients: পার্কিনসনস রোগীদের জন্য এবার ‘রোবট পোশাক’ বানাল হার্ভার্ড। এটি পরলে হাঁটার সমস্যা আর থাকে না। এমনকি পরার কায়দাও জানা গেল।

কলকাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগ দেখা দিতে থাকে। এর মধ্যে অন্যতম রোগ হল পার্কিনসনস ডিজিজ (parkinson's disease)। এটি স্নায়ুর একটি জটিল রোগ। এর জন্য এখনও চিকিৎসাবিজ্ঞানে কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি। ফলে রোগটি একবার কাবু করে ফেললে এর থেকে রেহাই পাওয়া যায় না। তবে এই রোগের উপসর্গগুলিকে সামাল দিতে বিভিন্ন ওষুধ রয়েছে। এবার ওষুধের পাশাপাশি তৈরি হল একটি রোবটও। পার্কিনসনসে আক্রান্ত রোগীদের হাঁটার সুবিধা করে দিতে এগিয়ে এল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (harvard research)। হার্ভার্ডের গবেষকরা ছয়মাসের চেষ্টায় তৈরি করলেন একটি রোবট জামা (wearable robotic device)।

রোবট জামা ব্যাপারটা কী?

শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা ঠিক এটাই। এটা রোবট হলেও স্বতন্ত্র নয়। এটাকে জামার মতই গায়ে পরতে হয়। এই পোশাকটি বিশেষভাবে পার্কিনসনস রোগীদের জন্য তৈরি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নেচার মেডিসিন জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, এই পোশাকটি মূলত নিতম্ব ও থাই এলাকাকে ঘিরে রাখে। এই অঞ্চল দুটিতে প্রয়োজন বুঝে ধাক্কা দেয় রোবট পোশাকটি। ধাক্কা পেলে পা সামনের দিকে এগোতে শুরু করে। এমনকি বড় বড় পা ফেলতেও সুবিধা হয়। মূলত যা করতে পারেন না পার্কিনসনস রোগীরা।

হাঁটতে গিয়ে কেমন সমস্যা হয় পার্কিনসনস রোগীদের?

হাঁটার সময় একটা পা তুলে স্টেপ ফেলার আগেই দেখা গেল পা আটকে গিয়েছে। আবার হয়তো যতটা দূরে পা ফেলতে গিয়েছিলেন, ততটা দূরে পড়ল না। পা মাঝে মাঝেই বেশ কাঁপছে। এই সব সমস্যার কারণেই ঠিকভাবে হাঁটতে পারেন না পার্কিনসনসে আক্রান্ত রোগীরা। শুধু তাই নয়, হাঁটতে গিয়ে অনেকে বারবার পড়েও যান। যা আরও বিপজ্জনক।

হার্ভার্ডের পরীক্ষা নিরীক্ষা

ছয় মাস ধরে এই রোবট পোশাক নিয়ে বিশেষ পরীক্ষা নিরীক্ষা চালান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় একজন ৭৩ বছর বয়সী বৃদ্ধকে। তিনি পার্কিনসনস রোগে আক্রান্ত। রোগটির উপসর্গ আয়ত্তে রাখতে নিয়মিত ওষুধও খান তিনি। কিন্তু তার পরও পায়ের সমস্যায় দিনে অন্তত ১০ বার ভোগেন। এমনকি পড়েও যেতেন। তাঁর জন্যই বিশেষভাবে মাপ নিয়ে তৈরি করা হয় রোবট পোশাকটি। বর্তমানে এটি খবরের শিরোনামে উঠে এসেছে সফল পোশাক হিসেবে।

আরও পড়ুন: High blood pressure: উচ্চ রক্তচাপ হার্টে কীভাবে ব্লকেজ তৈরি করে ? গোপন কায়দার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget