এক্সপ্লোর

High blood pressure: উচ্চ রক্তচাপ হার্টে কীভাবে ব্লকেজ তৈরি করে ? গোপন কায়দার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

High blood pressure: উচ্চ রক্তচাপ হার্টের ব্লকেজ অন্যতম কারণ। কিন্তু কী করে এটি হার্টে ব্লকেজ তৈরি করে? গোপন কায়দার খোঁজ পেলেন বিজ্ঞানীরা।

কলকাতা: উচ্চ রক্তচাপ মানেই কিছু দিন পর হার্টের নানা রোগ শুরু। তার উপর লিপিড প্রোফাইলের পরীক্ষার ফল খারাপ হলে তো কথাই নেই। লিপিড রক্তের কোলেস্টেরলের পরিমাণ মাপতে কাজে লাগে। কোলেস্টেরল দুই ধরনের। খারাপ বা কম ঘনত্বের কোলেস্টেরল (cholesterol) ও ভাল বা বেশি ঘনত্বের কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরলই হার্টের নানা রোগের বড় কারণ। কিন্তু কোলেস্টেরল কীভাবে হার্টের রোগ বাঁধায়? কীভাবেই বা উচ্চ রক্তচাপ (high blood pressure) হার্টের সমস্যা বাড়িয়ে দেয়? সম্প্রতি এই প্রশ্নেরই উত্তর খুঁজে পেলেন বিজ্ঞানীরা। অ্যাডভান্সড সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণা।

হার্টে প্রেশারের (high pressure) কারসাজি

হার্টের ভিতর ধমনীতে একটি বিশেষ কারসাজি করে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ। মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ও প্রধান গবেষক থমাস ইসক্রাচ ও তার দল খুঁজে পেয়েছেন একটি সম্পূর্ণ অভিনব পদ্ধতি। এই পদ্ধতির সাহায্য নিয়ে উচ্চ রক্তচাপ  ধমনীতে থাকা একটি বিশেষ কোশকে অন্যরকম কোশে পাল্টে দেয়। ধমনীর গায়ে থাকে ভাসকুলার স্মুথ মাসল কোশ নামের একটি বিশেষ কোশ। সেই কোশকে উচ্চ রক্তচাপ ফোম কোশে পাল্টে দেয়। এই ফোম কোশই হার্টের বিপদের কারণ।  হার্টের ধমনীতে ধীরে ধীরে এই ফোম কোশ জমতে থাকে। জমতে জমতে তা এক সময় ব্লকেজের ( heart blockage) আকার নেয়। 

উচ্চ রক্তচাপ আদতে কী করে?

উচ্চ রক্তচাপ ভাসকুলার স্মুথ মাসল কোশের ভোল বদলে দেয়। কিন্তু সেটা কীভাবে? থমাসের কথায়, এই কোশগুলির মধ্যে লিপিডের ড্রপলেট ভরে দেয় উচ্চ রক্তচাপ। এর ফলে কোশগুলি ফোম কোশে বদলে যায়। ঠিক কী পদ্ধতিতে হাই প্রেশার এই কাজ করে, তা এখনও জানা যায়নি। গবেষকদের কথায়,  এই কায়দার খোঁজ পাওয়া গেলে হার্টের অনেক রোগ দূর করা যাবে। ব্লকেজ হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া যাবে। তবে আপাতত একটি প্রোটিনের খোঁজ পেয়েছেন গবেষকরা। কী সেটি?

থমাস সংবাদমাধ্যমকে বলেন, পিজো ১ নামের একটি বিশেষ প্রোটিন পাওয়া গিয়েছে এই গবেষণায়। এই বিশেষ প্রোটিনটি লিপিডকেও সক্রিয় করে দেয়।  এই প্রোটিনটি আদতে একটি প্রেশার সেনসিটিভ প্রোটিন। অর্থাৎ প্রেশার বাড়লেই প্রোটিনটি সক্রিয় হয়ে ওঠে। তার পরেই ভাসকুলার স্মুথ মাসল কোশের রূপ বদলানোর প্রক্রিয়া শুরু হয়। এই পদ্ধতিকে নিস্ক্রিয় করতে পারলেই হার্টের ব্লকেজ আটকে দেওয়া সম্ভব। সেই প্রক্রিয়াই খোঁজ শুরু হবে এবার।

আরও পড়ুন: Sickle cell disease: সিকল সেল অ্যানিমিয়া রোগীদের জোড়া বিপদ ! কেন এমনটা বলছেন বিজ্ঞানীরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget