এক্সপ্লোর

Hat Health Issues: রোদ এড়াতে টুপি পরা ভাল ? কারা পরবেন না ?

Hat Health Issues In Summer: রোদ এড়াতে কি টুপি পরা ভাল ? কারা পরলে সমস্যা হতে পারে ? এই নিয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে আলোচনা করলেন বিশেষজ্ঞ চিকিৎসক।

Hat Health Issues In Summer: পারদ চড়ছে, ফলে বাড়ছে তাপপ্রবাহ। এই সময় বাইরে বেরোতে হলে ব্যাগে জলের বোতল ও হাতে একটি ছাতা না রাখলেই নয়‌। আবার রোদের তীব্রতা থেকে বাঁচতে অনেকে মাথায় টুপি পরেন। কিন্তু টুপি পরা কি আদৌ স্বাস্থ্যকর ? টুপি পরলে গরম থেকে রেহাই মেলে না আরও অস্বস্তি হতে পারে ? নাকি বড়সড় রোগের আশঙ্কাও থাকে ? এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন ফর্টিস হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দিব্যেন্দু মুখোপাধ্যায়।

গরমে টুপি পরা ভাল ?

টুপি পরা খারাপ নয়। তবে কী ধরনের টুপি পরা হচ্ছে, সেটিই দেখার বিষয়। চাষিদের মাথায় বেত দিয়ে তৈরি একধরনের টুপি দেখা যায়‌। যাকে টোকাও বলে থাকেন অনেকে। এই ধরনের টোকা পড়লে সাধারণত সমস্যা হয় না বলেই জানাচ্ছেন চিকিৎসক। কিন্তু আঁটসাঁট টুপি বা মোটা কাপড়ের টুপি পরলে অস্বস্তি বেশি হতে পারে। কাদের এই অস্বস্তি হওয়ার সম্ভাবনা বেশি, তাও বিশদে বুঝিয়ে দিলেন চিকিৎসক দিব্যেন্দু মুখোপাধ্যায়। 

ঘামের জেরেই বিপদ ?

ঘামের জেরেই কি বিপদ বাড়ছে ? এই ব্যাপরটাই খোলসা করে দিলেন চিকিৎসক। তাঁর কথায়, আমাদের ত্বকের মতোই মাথার স্ক্যাল্প ঘামতে থাকে। অনেকের ক্ষেত্রে সেই ঘাম কিছুটা বেশি হয়। টুপি পরলে এই ঘাম আর উবে যেতে পারে না। ফলে মাথাতেই জমে থাকে। ঘাম যদি উবেও যায়, অনেকটা সময় লাগে তার জন্য। এর ফলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে।

হিট স্ট্রোকের আশঙ্কা

ঘাম শরীর থেকে বেরিয়ে গিয়ে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ঘর্মগ্রন্থি থেকে বেরোনো ঘাম শরীরের মধ্যে থেকে তাপ সংগ্রহ করে। সেই তাপের সাহায্যেই বাষ্প হয়ে যায়। কিন্তু ঘাম যদি বাষ্প হওয়ার সুযোগ না পায়, তাহলে শরীরের উষ্ণতা বাড়তে থাকবে। এই উষ্ণতা বৃদ্ধি একটা সময় হিট স্ট্রোক ঘটাতে পারে। তাই গরমে টুপি না  পরাই ভাল বলে জানাচ্ছেন চিকিৎসক। 

টুপির বদলে ছাতা ?

এর বদলে ছাতা ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়‌ । কারণ ছাতা টুপির মতো মাথার সঙ্গে সরাসরি সংযোগে থাকে না। ফলে ঘাম মাথায় জমে থাকার সম্ভাবনা নেই। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Summer Health Tips: গরমে খাবার হজম করা দায় ? পাতে রাখুন এই সবজিগুলি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget