এক্সপ্লোর

Ajwain Health Benefits: ওষধিগুণে চমক জোয়ানের, রোখে সংক্রমণও

Health Tips: হজমের ঘরোয়া ওষুধ হিসেবে ব্যবহার হয়। একাধিক ওষধিগুণের জন্য আরও অনেক উপকার রয়েছে জোয়ানের।

কলকাতা:  খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে পরিচিত। হজমের ঘরোয়া ওষুধ হিসেবেও ব্যবহার হয়। বিভিন্ন রান্নাকর কাজেও ব্যবহার হয় চিরপরিচিত জোয়ান। প্রায় প্রতিটি বাঙালির রান্নাঘরেই খুঁজে পাওয়া যায় একে। জোয়ানের ওষধিগুণ কিন্তু অনেক। একাধিক ভাবে শরীরে উপকার করে থাকে এটি।

তেলের জাদু:
জোয়ান বীজে এক বিশেষ ধরনের তেল থাকে। সাধারণ ভাষায় সেটিকে জোয়ান তেল বলা হয়। সেই তেলে থাকে থাইমল (thymol) নামের একটি রাসায়নিক বা ফেনল (phenol)। মূলত এর জন্যই জোয়ানের পরিচিত গন্ধটি হয়ে থাকে। থাইমল সাধারণ হজমসংক্রান্ত সমস্য়ার সমাধানে ব্যবহার হয়। শুধু তাই নয়, এর ছত্রাকনাশক (antifungal) ও ব্যাকটেরিয়ানাশক (antibacterial) শক্তিও রয়েছে।

জোয়ান থেকে মেলে নানা ধরনের উপকার। সেগুলো কী কী?
হজমে সুবিধা:
জোয়ানে থাকা এনজাইম পাকস্থলীয় অ্যাসিড (stomach acid)-এর প্রক্রিয়াকে দ্রত করে। যা বদহজম, পেট ফুলে থাকার সমস্যা কমায়। পেপটিক আলসারেও উপকার করে এটি।

সংক্রমণরোধী:
জোয়ানে থাকা থাইমল এবং ক্যারভাক্রল (carvacrol) ব্যাকটেরিয়া ও ছত্রাক রুখতে সাহায্য করে। সানমোনেল্লা (salmonella) ও ই কোলাই (E. coli)-বিরুদ্ধেও লড়াই করতে সক্ষম।

রক্তচাপ কমাতে সহায়তা:
ইঁদুরের উপর করা পরীক্ষা থেকে দেখা গিয়েছে। জোয়ানে থাকা থাইমল হৃৎপিণ্ডের রক্তবাহী নালিতে ক্যালসিয়াম ঢুকতে বাধা দেয়। যার ফলে রক্তচাপ নাগালে থাকে।

সর্দি কমাতে উপকারী:
কাশি থেকে সুরাহা মেলে। সর্দি কমাতেও উপকারী জোয়ান। অ্যাজমার রোগীদের সাময়িক সুরাহা মিলত পারে।

দাঁতে আরাম:
প্রদাহরোধী একাধিক গুণ থাকায় দাঁত সংক্রান্ত ব্যথায় উপশম পেতে জোয়ানের তেলের ব্যবহার হয়। মুখের ভিতরের স্বাস্থ্য ভাল রাখতেও জোয়ান ব্যবহার হয় আয়ুর্বেদে। অনেকসময় আর্থারাইটিস সংক্রান্ত ব্যথা থেকে আরাম পেতে জোয়ানের তেল ব্যবহার হয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: কী এই অ্যালোপেসিয়া? যে রোগে আক্রান্ত অস্কারজয়ী উইল স্মিথের স্ত্রী

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget