এক্সপ্লোর

Pointed Gourd: ভাজা থেকে তরকারিতে পটল খাচ্ছেন? তাহলে উপকারিতাগুলোও জানুন

Health Benefits of Pointed Gourd: একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে এই সুলভ সব্জি।  জেনে নেওয়া যাক পটলের উপকারিতাগুলি।

কলকাতা: তরকারি, ঝোল থেকে দোর্মা কিবা আরও কত কী তৈরি করা যায় পটল (Pointed Gourd) দিয়ে। হামেশাই হয়তো বাড়িতে পটল দিয়ে নানা খাবার তৈরি করে থাকেন। রোজ যে ভাজা থেকে তরকারি, নানা ভাবে পটল খাচ্ছেন, জানেন কি পটল স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধুমাত্র স্বাদের জন্যই নয়, শরীর সু্স্থ রাখতে হলেও পাতে চাই পটল! একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে এই সুলভ সব্জি (Health Benefits of Pointed Gourd)। জেনে নেওয়া যাক পটলের উপকারিতাগুলি।

পটলের কত উপকারিতা-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পটলে ক্যালোরি আর ফ্যাট রয়েছে নামমাত্র। পটল খেলে পেটও ভর্তি থাকে। যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্য অত্যন্ত উপকারী। দ্রুত ওজন কমাতে সাহায্য করে পটল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে।

২. গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা লিভারের সমস্যার সমাধানে পটল অত্যন্ত উপকারী। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পটলের বীজ অত্যন্ত কার্যকরী! হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

৩. পটল রক্ত পরিশোধিত করতে সাহায্য করে। এছাড়া, এই সব্জি রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে। এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পটল পাতার রস দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে। পটল পাতার রস চুল ঝরে যাওয়ার সমস্যা কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। 

আরও পড়ুন - Health Tips: কানে হঠাৎ কিছু ঢুকে গেলে কী করবেন? জেনে নিন

৪. ঠান্ডা লাগা, সর্দি, সাধারণ নানা শারীরিক সমস্যা দূরে রাখতে সাহায্য করে পটল। আয়ুর্বেদ অনুযায়ী, পটল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। গলার সমস্যা প্রতিরোধ করে। 

৫. এছাড়াও, মাথার যন্ত্রণা প্রতিরোধ করতে, কাটা ছড়া দ্রুত কমাতে, চুল পড়ার সমস্যা দূর করতে, এবং ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে পটল। নিয়মিত খাবারের তালিকায় রাখলে একাধিক অসুখ দূরে থাকে।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, পটল বাজারে খুব সহজেই পাওয়া যায়। প্রতিদিন বহু বাড়িতেই পটল দিয়ে নানা খাবার তৈরি হয়। কিন্তু শুধুই স্বাদের জন্য নয়। এর উপকারিতা অনেক। ত্বকে নানা অসুখ যেমন চুলকানি, এগজিমার মতো সমস্যা দূর করে। অনেক সময়ই বাড়িতে ছোটরা পটল খেতে চায় না। সেক্ষেত্রে ঝোল কিংবা রোজকার তরকারিতেই নয়, সুস্বাদুভাবেও তৈরি করে দিতে পারেন পটল। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget