এক্সপ্লোর

Lemon and Black Salt Water Side Effects: পাতিলেবুর রস এবং বিটনুন, অতিরিক্ত পরিমাণে খেলে শরীরের পক্ষে কতটা ক্ষতিকর? কী কী সমস্যা দেখা দিতে পারে?

Detox Drinks: লেবুর রস এবং বিটনুন, বেশি মাত্রায় খাওয়া হয়ে গেলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন একনজরে।

Lemon and Black Salt Water Side Effects: বডি ডিটক্স (Body Detoxification) করার জন্য অনেক ধরনের পানীয় (Detox Drinks) আমরা খেয়ে থাকি। বডি ডিটক্সিফিকেশনের অর্থ হল শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ অর্থাৎ টক্সিন বের করে ফেলা। তাহলে সার্বিক ভাবে সুস্থ থাকবেন আপনি। অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের ডিটক্স ড্রিঙ্কস তৈরি করে নেন। এর মধ্যে জনপ্রিয় একটি ডিটক্স ড্রিঙ্কস হল পাতিলেবুর রস এবং বিটনুন মেশানো জল। কিন্তু যদি বেশি পরিমাণে লেবুর রস এবং বিটনুন আপনি খেয়ে ফেলেন, তাহলে শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা। সেগুলি কী কী জেনে নিন, তাহলে সতর্ক থাকতে পারবেন। 

পাতিলেবুর রস গরম জলে মিশিয়ে অনেকেই প্রতিদিন খেয়ে থাকেন। একথা ঠিক যে এই পানীয়ের রয়েছে অনেক গুণ। তবে অতিরিক্ত পরিমাণে লেবুর রস খাওয়া হয়ে গেলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকা জরুরি। লেবুর রসে রয়েছে ভিটামিন সি। এই উপকরণ ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য ভাল। ওজন কমাতেও সাহায্য করে। তবে বেশি পরিমাণে লেবুর রস খেলে অ্যাসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা দিতে পারে। তাই যাঁদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাঁরা বেশি লেবুর রস খাবেন না। নাহলে বিপদ বাড়বে। 

লেবুর রসের সঙ্গে বিটনুন মিশিয়ে তারপর তা জলে দিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। হাল্কা গরম জলে সামান্য বিটনুন আর লেবুর রস দিয়ে খেতে পারলে এই পানীয় বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে। লেবুর রস এবং বিটনুন একসঙ্গে শরীরের ভিতরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দেয়। ফলে শরীর সার্বিকভাবে সুস্থ থাকে। কিন্তু এই ডিটক্স ড্রিঙ্ক বেশি খাওয়া হয়ে গেলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। সামান্য পরিমাণে খেলে খাবার ভালভাবে হজম হবে। বিটনুন বেশি পরিমাণে খাওয়া হলে পেটে ব্যথা, অ্যাসিডিটি, গ্যাস, বদহজম- এইসব সমস্যা দেখা দিতে পারে। তবে স্বল্প পরিমাণে বিটনুন খেলে কিন্তু খাবার ভালভাবে হজম হয়। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা দেখা যায় না। 

আরও পড়ুন- কোন কোন খাবার আপনার পোষ্য কুকুরের শরীর খারাপের কারণ হতে পারে? এগুলি খাওয়াচ্ছেন না তো? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget