এক্সপ্লোর

Immunity Booster Drink: কমলালেবু-আদা-কাঁচা হলুদ, শীতে রোজ একসঙ্গে খেলে বাড়বে 'ইমিউনিটি', কীভাবে খাওয়া স্বাস্থ্যকর?

Healthy Lifestyle Tips: কমলালেবু, পাতিলেবু, আদা, দারচিনি, Star Anise (বিশেষ এক ধরনের মৌরি), কাঁচা হলুদ এবং মধু- এই সমস্ত উপকরণের সাহায্যে একটি ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক খুব সহজেই তৈরি করে নেওয়া যায়।

Immunity Booster Drink: শীতকালে সর্দি-কাশির সমস্যা প্রায় সব বাড়িতেই দেখা যায়। আবহাওয়ার পরিবর্তনের জেরে খুশখুশে কাশি, গলা ব্যথা, নাগাড়ে হাঁচি, চোখ-নাক দিয়ে জল পড়া, এইসব অসুবিধায় কমবেশি প্রায় সকলকেই ভুগতে হয়। তবে যদি আপনি মরশুমের শুরু থেকেই সতর্ক থাকেন তাহলে এইসব শারীরিক সমস্যা এড়িয়ে চলতে পারবেন। তার জন্য একটি বিশেষ পানীয় রোজ খেতে হবে। এই 'ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক' কী কী উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব, কীভাবে সহজে তৈরি করা যায়, দেখে নিন। 

কমলালেবু, পাতিলেবু, আদা, দারচিনি, Star Anise (বিশেষ এক ধরনের মৌরি), কাঁচা হলুদ এবং মধু- এই সমস্ত উপকরণের সাহায্যে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুদৃঢ় করবে, এমন পানীয় বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। কোন কোন উপকরণ, কতটা পরিমাণে লাগবে, দেখে নিন সেই তালিকা। 

কমলালেবু- ২ থেকে ৩টি কোয়া 
পাতিলেবুর- ২ থেকে ৩ টুকরো 
আদার ছোট ছোট টুকরো 
কাঁচা হলুদ ছোট ছোট টুকরো করে কাটা 
বিশেষ মৌরি এবং দারচিনি- ২টো করে 
মধু- ২ চা-চামচ 

এই সমস্ত উপকরণ জলের মধ্যে মিশিয়ে তারপর তৈরি করা যাবে ওই ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শীতের মরশুমে আরও মজবুত করে তুলবে। 

কীভাবে তৈরি করবেন এই ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক 

প্রথমে একটা কাচের পাত্রে কমলালেবুর টুকরো, পাতিলেবুর রস, আদার টুকরো, কাঁচা হলুদের টুকরো, Star Anise (বিশেষ এক ধরনের মৌরি), দারচিনি রেখে দিন। তারপর সেখানে দিন গরম জন। সমস্ত উপকরণ ৮ থেকে ১০ মিনিট ভালভাবে জলে ভিজতে দিতে হবে। আপনি চাইলে কমলালেবু এবং পাতিলেবু দুটোরই রস করে নিতে পারেন। সেই সঙ্গে আদা এবং কাঁচা হলুদ বেটে নিতে পারেন কিংবা ঘষে নিতে পারেন। গরম জলে সমস্ত উপকরণ ভালভাবে ভিজলে ছেঁকে নিতে হবে ওই পানীয়। তারপর দু'চামচ মধু ওই পানীয়ে মিশিয়ে খেতে নিতে হবে গরম থাকতে থাকতেই। 

কী কী উপকার করবে এই পানীয় 

  • খুশখুশে কাশির সমস্যা কমাবে। গলা ব্যথায় আরাম দেবে। শীতকালে প্রায় রোজই এই পানীয় খেতে পারেন আপনি। 
  • হাঁচি-কাশির সমস্যা বাড়লে তা কমাবে। নাক-চোখ থেকে জল পড়ার সমস্যাও কমবে এই পানীয় খেলে। 
  • বুকে জমে থাকা কফ দূর করবে। নাক বন্ধ হয়ে গেলেও এই পানীয় খেলে আরাম পাবেন। 

আরও পড়ুন- হার্ট ভাল রাখতে অব্যর্থ দাওয়াই আমলকির রস, নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল, সুস্বাদু করবেন কীভাবে? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget