এক্সপ্লোর

Health Tips: পছন্দের ফল, কিন্তু খেলেই পেটে সমস্যা? কোন উপায়ে এড়ানো সম্ভব?

Lifestyle Tips:পছন্দের ফল বাদ রাখতে হবে? একেবারেই না। কিছু বিশেষ টিপস মেনে চললেই আর সমস্যা হবে না।

কলকাতা: ফল খাওয়া প্রয়োজন। কিন্তু পেট সায় দেবে? শুনতে অদ্ভুত লাগলেও এমন সমস্য়া অনেকেরই হয়। পছন্দের ফল খেলেই পেট ফুলে যাওয়া, গ্যাস এবং তা থেকে অস্বস্তি হয়ে থাকে অনেকের। এর পিছনে রয়েছে ওই নির্দিষ্ট ফলের কিছু উপাদান। যা হয়তো ওই ব্যক্তির শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সমস্যা তৈরি করে। কিন্তু তাই বলে কি পছন্দের ফল বাদ রাখতে হবে? একেবারেই না। কিছু বিশেষ টিপস মেনে চললেই আর সমস্যা হবে না।

কোন কোন ফলে এমন সমস্যা হয়, আর সেক্ষেত্রে কী কী করা যায়, রইল তারই উপায়।

আপেল এবং কিছু বেরিজাতীয় ফল:
আপেল খাওয়া গোটা শরীরের জন্য উপকারী। তেমনই বেরিজাতীয় ফলও শরীরে ভরপুর অ্যান্টিঅক্সিড্যান্ট জোগায়। কিন্তু এই ফলেই অনেকের পেটে সমস্যা করে। গ্যাসের সমস্যা তৈরি করে। অনেকসময় বাচ্চাদের ডায়রিয়ার মতো সমস্যাও তৈরি করে।

কীভাবে সুরাহা?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রথমে আপেল উষ্ণ জলে সেদ্ধ করে নেবেন। তারপরে তাতে হালকা গোলমরিচ, লবঙ্গ-দারচিনি ফেলে খেতে পারেন। এতকিছু সম্ভব না হলে সেদ্ধ করে খেলেও সমস্যা এড়ানো যাবে।

তরমুজ:
তরমুজ অনেকেই অত্যন্ত পছন্দের ফল। পুষ্টির দিক থেকেই খুব উপকারী তরমুজ। এতে প্রচুর পরিমাণে ফ্রুকটোজ থাকে। যাদের ফ্রুকটোজ পরিপাক করতে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে তরমুজ খেলে সমস্যা হতে পারে। 

কীভাবে সুরাহা:
এক্ষেত্রে খাওয়ার আগে তরমুজে গোলমরিচের গুড়ো বা চাট মশলা জাতীয় জিনিস ছড়িয়ে দিন। গ্যাসের সমস্যা এড়ানো যাবে। ফুটি বা মাস্কমেলের ক্ষেত্রেও এই উপায় নিতে পারেন। 

অ্যাপ্রিকট:
এই ফলের একাধিক গুণ রয়েছে। যাঁরা কড়া ডায়েট মেনে চলেন, তাঁদের অনেকে অ্যাপ্রিকট খেয়ে থাকেন। কিন্কু ফ্রুকটোজের সমস্যা এতেও হতে পারে। পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা হতে পারে।

কীভাবে সুরাহা:
আগের দিন রাত থেকে অ্যাপ্রিকট জলে ভিজিয়ে রাখতে হবে। গোটা রাত ভেজার পরে সকালে উঠে খুব বেশি হলে ২-৩টে খেতে হবে।

পিচ জাতীয় ফলের ক্ষেত্রে বা নাশপাতি ক্ষেত্রেও যদি পেটে সমস্যা হয়, তাহলে হালকা সেদ্ধ করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিলে সমস্যা এড়ানো যাবে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: নিম্ন রক্তচাপের সমস্যা দূর করতে মেনে চলতে পারেন এই সাধারণ নিয়মগুলি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget