এক্সপ্লোর

Hemoglobin Deficiency: শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হলে কী কী সমস্যা দেখা দেয়? ওষুধ ছাড়াও আর কী কী খেলে সহজে দূর হবে রোগ?

Health Tips: ওষুধ ছাড়াও আর কোন কোন খাবার নিয়মিত খেলে আপনার শরীরে হিমোগ্লোবিনের অভাব দূর হয়ে সঠিক মাত্রায় বজায় থাকবে, জেনে নিন।

Hemoglobin Deficiency: আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হওয়ার অর্থ হল সেই পরিস্থিতি তৈরি হওয়া যখন লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। আসলে হিমোগ্লোবিন হল একটি প্রোটিন। এই প্রোটিন আমাদের ফুসফুস থেকে শরীরের বিভিন্ন টিস্যুতে অক্সিজেন সরবরাহ করে। তাই হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে শরীরে সঠিক মাত্রায় অক্সিজেন বজায় থাকে না।

এর ফলে অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরানো, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, বুকে এবং মাথায় যন্ত্রণা, ঝিমানি ভাব, আচমকা মাথা ঘুরে চোখে অন্ধকার দেখা, ফ্যাকাশে ত্বক-সহ একগুচ্ছ সমস্যা দেখা দেয়। শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হলে বিভিন্ন জয়েন্ট বা গাঁট অংশে তীব্র ব্যথাও অনুভব করবেন আপনি। হাত-পা প্রায় সব সময়ই খুব ঠান্ডা থাকবে। হাড়ে ব্যথা হতে পারে। পেটের মধ্যে অদ্ভুত এক ধরনের ব্যথা অনুভূত হতে পারে। মূলত আয়রন, ফোলেট, ভিটামিন বি১২, ভিটামিন এ- এই চার উপকরণের অভাব শরীরে দেখা দিলেই হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে। 

ওষুধ ছাড়াও আর কোন কোন খাবার নিয়মিত খেলে আপনার শরীরে হিমোগ্লোবিনের অভাব দূর হয়ে সঠিক মাত্রায় বজায় থাকবে, জেনে নিন 

  • বিভিন্ন ডালজাতীয় শস্য, ছোলা, মুসুর ডাল, কাবলি চানা এগুলি খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে আপনার শরীরে। 
  • রোজ যদি দুটো খেজুর খেতে পারেন তাহলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো সম্ভব। খেজুর জলে ভিজিয়ে খেতে পারলে উপকার সবচেয়ে বেশি।
  • আপেল রোজ একটা করে খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে আপনার শরীরে। ভিটামিন সি সমৃদ্ধ আপেল শরীরে আয়রন শোষণের পরিমাণ বাড়ায়। ফলে বাড়বে হিমোগ্লোবিন। 
  • বেদানা খেলে রক্ত ভাল হয়, এই প্রবাদ বহুল প্রচলিত। তাই হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা রুখতে বেদানা খেতে পারেন। 
  • বিভিন্ন ধরনের শাকপাতা খাওয়া শরীর-স্বাস্থ্যের পক্ষে সবসময়েই ভাল। এই তালিকায় সবার আগে থাকে পালংশাক। রোজ অল্প করে পালংশাক খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে শরীরে। 
  • হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পর্যায়ে বজায় রাখতে হলে কুমড়োর বীজ খাওয়া দরকার। এই বীজে আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম রয়েছে। 

আরও পড়ুন- ন্যাচারাল কন্ডিশনার হিসেবে ডিমই কি সেরা? কুসুম নাকি সাদা অংশ, চুলে কোনটা ব্যবহারে উপকার বেশি 

আরও পড়ুন- ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে রোজ পাতে কোন কোন ড্রাই ফ্রুটস রাখা জরুরি? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget