এক্সপ্লোর

Broccoli Against Viruses: কোভিডের ওষুধ লুকিয়ে ব্রকোলিতে? ইঙ্গিত গবেষণায়

Covid Update: ফুলকপি বা ব্রকোলি জাতীয় সব্জিতে এমন কিছু রাসায়নিকের যৌগের খোঁজ পাওয়া গিয়েছে যা কোভিড বা সাধারণ ফ্লু ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। জানাচ্ছেন গবেষকরা।


ওয়াশিংটন: কোভিড রুখতে কাজে আসবে সব্জি। তবে যে কোনও সব্জি নয়। ফুলকপি বা ব্রকোলি জাতীয় সব্জিতে এমন কিছু রাসায়নিকের যৌগের খোঁজ পাওয়া গিয়েছে যা কোভিড বা সাধারণ ফ্লু ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। জানাচ্ছেন গবেষকরা।

কোন গবেষণায় হদিশ?
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (Johns Hopkins University) একদল গবেষক এই দাবি করেছেন।  তাঁদের দাবি সালফোরাফেন (sulforaphane) নামে একটি রাসায়নিক যা উদ্ভিদ থেকে পাওয়া যায়, তার মধ্যে ক্যানসার প্রতিরোধী শক্তি রয়েছে। এই রাসায়নিক সার্স কোভিড ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। কমন কোল্ড ভাইরাস বা সাধারণ ফ্লু-এর বিরুদ্ধেও এর কার্যকারিতা রয়েছে।

কোন কোন সব্জিতে হদিশ?
মূলত কপিজাতীয় সব্জিতে এই ধরনের রাসায়নিক যৌগ পাওয়া যায়। ব্রকোলি, বাঁধাকপি, কেল (kale)-এর মতো সব্জিতে এই ধরনের যৌগ মেলে।

তবে রয়েছে সতর্কতাও
নেচার জার্নালে এই গবেষণাপত্রটি বেরিয়েছে। সেখানে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এখনই সাধারণ নাগরিকরা যেন ওই ধরনের সব্জি বা ওই রাসায়নিক যৌগ বেলাগাম ভাবে খেতে শুরু না করেন। শরীরে ওই রাসায়নিক যৌগের প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন। কোন পরিস্থিতিতে কতটা পরিমাণ প্রয়োজন, তার জন্য দীর্ঘ গবেষণা প্রয়োজন।

কীভাবে গবেষণা?
এই গবেষণায় পিউরিফায়েড কৃত্রিম সালফোরাফেন (purified synthetic sulforaphane) ব্যবহার করা হয়েছে। যা নির্দিষ্ট দোকান থেকে কেনা হয়েছে। কোষে সার্স কোভিড ভাইরাস এবং ফ্লু ভাইরাস ঢোকানোর আগে ওই রাসায়নিক যৌগের সংস্পর্শে আনা হয়েছিল। তারপরে দেখা যায় নির্দিষ্ট পরিমাণে সালফোরাফেনের উপস্থিতিতে সংখ্যায় বাড়তে পারছে না কোভিড ভাইরাস। কোভিডের একাধিক স্ট্রেনের ক্ষেত্রেই এমনটা লক্ষ্য করা গিয়েছে। সালফোরাফেনের সঙ্গে রেমডিসিভির মিশিয়েও একই ফল মিলেছে। 

গবেষক অ্যালভারো অর্ডোনেজ (Alvaro Ordonez) বলেন, 'আমরা দেখেছি যে সালফোরাফেন সার্স কোভিড ভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষম। যা তথ্য পাওয়া গিয়েছে তাতে এই যৌগকে এইসব সংক্রমণের বিরুদ্ধে কাজে লাগানোর বিষয়ে ভাবা যায়।'

একই ভাবে ইঁদুরের উপরেও এই যৌগ নিয়ে গবেষণা চালিয়েছে ওই গবেষক দল। বিজ্ঞানীদের দাবি, ওই গবেষণায় দেখা গিয়েছে যে ভাইরাসের সংক্রমণে আসা যে ইঁদুরগুলিকে সালফোরাফেন দেওয়া হয়েছে তাদের ভাইরাল লোডও অনেকটাই কমেছে। ফুসফুসে এবং শ্বাসযন্ত্রে ভাইরাসের উপস্থিতিও অনেকটা কমেছে। গবেকদের দাবি, এই রাসায়নিক যৌগ ফুসফুসের প্রদাহও অনেকটা কমাতে সক্ষম। মূলত যার কারণেই অনেক কোভিড আক্রান্ত মারা যান।  

আরও পড়ুন: হার্ট অ্যাটাকে বাঁচাতে পারে CPR
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget