এক্সপ্লোর

Quit Smoking Tips: মাত্র ৬ দিনেই ছাড়তে পারবেন ধূমপানের ক্ষতিকর অভ্যাস!

'কুইট শিওর' নামে ওই অ্যাপ নির্মাতাদের বক্তব্য, তারা কোনও ওষুধের মাধ্যমে নয়, বরং একেবারে অন্যরকম কিছু পদ্ধতির মাধ্যমেই মাত্র অল্প কয়েক দিনেই ধূমপান ত্যাগ করাতে সক্ষম হবে।

কলকাতা : ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা বার বার শোনা জানার পরও বহু মানুষ ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস কিছুতেই ছাড়তে পারেন না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁরা নিয়মিত ধূমপান করেন, তাঁদের পক্ষে এই অভ্যাস কাটিয়ে ওঠা মুশকিল ঠিকই, তবে মোটেই অসম্ভব কিছু নয়। তাঁদের মতে, আমরা চাইলে যে কোনও অভ্যাসই গ্রহন বা বর্জন করতে পারি। করোনা পরিস্থিতি শুরু হওয়া থেকেই বিশেষজ্ঞরা বহুবার সাবধান করে এসেছেন যে, যাঁরা অত্যাধিক ধূমপান করেন, তাঁদের ক্ষেত্রে করোনা আরও ভয়াবহ হতে পারে বলে। কারণ, ধূমপান এমনিতেই আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্থ করে। আর সেই ক্ষতিগ্রস্থ ফুসফুসেই বেশি করে হানা দেয় করোনা ভাইরাস। তবে শুধু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নয়। শরীর এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের ধূমপান ত্যাগ করা দরকার। 

সম্প্রতি 'কুইট শিওর' নামে একটি অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবনের মতো ক্ষতিকর অভ্যাসও খুব সহজেই ত্যাগ করা সম্ভব। জানা যাচ্ছে, ২০২০ সালের ডিসেম্বরে প্রথম এই অ্যাপটি লঞ্চ করে। অ্যাপটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, খুব সহজেই মাত্র ৬ দিনেই ছাড়া যাবে ধূমপানের ক্ষতিকর অভ্যাস। তারা জানাচ্ছে, এর আগে অনেকেই ধূমপান ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছেন। কেউ কেউ কয়েক ঘণ্টার জন্য ধূমপান না করার চেষ্টা করেন, কিংবা কোনও কোনও ওষুধ খেয়েও ধূমপান ছাড়ার চেষ্টা করেছেন। কিন্তু কয়েকদিন ধরে এই সমস্ত চেষ্টা করার পর ধূমপায়ীরা প্রধাণত ক্লান্ত হয়ে যান এবং ফের পুরনো অভ্যাসে ফিরে আসেন। কিন্তু 'কুইট শিওর' নামে ওই অ্যাপ নির্মাতাদের বক্তব্য, তারা কোনও ওষুধের মাধ্যমে নয়, বরং একেবারে অন্যরকম কিছু পদ্ধতির মাধ্যমেই মাত্র অল্প কয়েক দিনেই ধূমপান ত্যাগ করাতে সক্ষম হবে।

জানা যাচ্ছে যে, স্ট্যান্ডফোর্ড, আইআইটি এবং আইআইএমের কয়েকজন গবেষক মিলে এই অভিনব অ্যাপটি তৈরি করেছেন। তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই প্রসঙ্গে বলা হচ্ছে যে, ধূমপান ছাড়ার জন্য প্রতিদিন তাঁদের অ্যাপে ঘণ্টা দেড়েক সময় কাটাতে হবে। এই অ্যাপে দেওয়া কিছু আর্টিকেল পড়তে হবে। ভিডিও দেখতে হবে এবং যেমন নির্দেশ দেওয়া থাকবে, তেমন শরীরচর্চাও করতে হবে। আর এর মাধ্যমেই ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে মুক্তি পেতে পারবেন ধূমপায়ীরা। কীভাবে এই পদ্ধতি কাজে আসবে, সেই সম্পর্কে ওই অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধু শরীরের ক্ষতি বা ধূমপানের ফরে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এগুলো বললেই অভ্যাস ত্যাগ করা সম্ভব হয় না। মানুষকে আরও সচেতন করতে হবে যে, ধূমপানের ফলে কীভাবে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বা আরও কী কী হতে পারে। এই অ্যাপে ধূমপায়ীদের একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করানো হয়। আর এর মাধ্যমেই ধূমপায়ীদের অভ্যাস সহজেই ত্যাগ করানো সম্ভব।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget