এক্সপ্লোর

RG Kar Protest: সন্দীপ-অভিজিতের জামিনের প্রতিবাদ, ধর্নায় বসার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের

West Bengal News: আর জি কর-কাণ্ডে শুক্রবার জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।

কলকাতা: সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ (RG Kar Protest)। ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আর জি করকাণ্ডে দ্রুত সাপ্লেমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সিনিয়র চিকিৎসকদের সংগঠনের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে এনওসি দিক রাজ্য সরকার। ১৭ থেকে ২৬ ডিসেম্বর ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত: রাস্তাই কি ফের রাস্তা দেখাবে? আর জি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের কি শুরু হতে চলেছে আন্দোলন? ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায়, আর জি কর-কাণ্ডে শুক্রবার জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এই ঘটনাই যেন ফের একবার আলোড়ন ফেলে দিয়েছে চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজের মধ্যে। প্রশ্ন উঠছে, যে সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ-সহ ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে, তারপরেও কীভাবে জামিন পেয়ে যেতে পারেন তাঁরা? এই অবস্থায় ফের একবার পথে নামছে চিকিৎসক-সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’।                           

প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, এই ১০ দিন ডোরিনা ক্রসিংয়ে শান্তিপূর্ণ অবস্থান করা হবে। এবিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, "ধর্নায় বসতে চাইছি। পুলিশ অনুমতি না দিলে আদালতে যাব।'' এর আগে বিচার চেয়ে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারপর শুরু হয় অনশন। নাগরিক সমাজের বিপুল সাড়া মেলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকের পর, অবশেষে ২১ অক্টোবর রাতে অনশন প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসক কৌশিক বিশ্বাস বলেন, "যারা সিবিআই তদন্ত চেয়েছিলেন তারা এখন কী বলবেন। রাজ্য ৪ দিনে যেটা পেরেছে, সিবিআই এতগুলো দিনেো সেটা পারেনি।''

ফের সলতে পাকছে আন্দোলনের। ফের চলছে কোমরবেঁধে আন্দোলনে নামার প্রস্তুতি। আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে, সোম ও মঙ্গলবার থেকে সোদপুর থেকে বারাসাত পর্যন্ত জাস্টিস মার্চে নামছে বাম ছাত্র-যুবরা। এদিকে, আরজি কর তদন্ত নিয়ে CBI-এর ব্যর্থতার দিকে আঙুল তুলে রবিবার বেহালায় সাইকেল মিছিল করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:  Rabindranath Tagore's Statue Broken: ভাঙল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, পুরুলিয়া পুরসভার সিদ্ধান্তে বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget