এক্সপ্লোর

Cardiac Arrest: হৃদযন্ত্রের সমস্যা? সতর্ক হোন এখনই

Cardiac Arrest: যে ব্যক্তির হৃদযন্ত্র সংক্রান্ত কোনও না কোনও সমস্যা ইতিমধ্যেই রয়েছে, তার প্রতি রাখতে হয় বিশেষ খেয়াল। এবার একটি নতুন গবেষণাপত্র আরও স্পষ্ট করে দেখিয়ে দিল আশঙ্কার বিষয়টি। 

নয়াদিল্লি: হৃদরোগের সমস্যা নিয়ে চিন্তা সবসময়ই থাকে। যে ব্যক্তির হৃদযন্ত্র সংক্রান্ত কোনও না কোনও সমস্যা ইতিমধ্যেই রয়েছে, তার প্রতি রাখতে হয় বিশেষ খেয়াল। এবার একটি নতুন গবেষণাপত্র আরও স্পষ্ট করে দেখিয়ে দিল আশঙ্কার বিষয়টি। 

জার্নাল অফ দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (Journal of the American Heart Association)-এ প্রকাশিত হয়েছে নতুন গবেষণাপত্রটি। সেখানে বলা হয়েছে। যে ব্যক্তির হার্ট অ্যাটাক (heart attack) এবং কার্ডিয়াক অ্যারেস্ট (cardiac arrest) একসঙ্গে হয়েছে তাঁর ক্ষেত্রে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৬ বছরের মধ্যে প্রাণঘাতী বিপদের সম্ভাবনা রয়েছে। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৩ হাজার ৪৪৪ জন রোগীর তথ্য নিয়ে এই গবেষণা করা হয়েছে।

প্রথমে জেনে নেওয়া যাক, হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে পার্থক্য কী?
হার্ট অ্যাটাক হল যখন হৃদপিন্ডে রক্ত যাওয়ার পথটি বন্ধ হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়। আর কার্ডিয়াক অ্যারেস্ট হল সেই অবস্থা যখন হৃদযন্ত্রের কাজ করতে সমস্যা হয় বা হঠাৎ করে হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায়। দ্রুত চিকিৎসা না হলে কার্ডিয়াক অ্যারেস্ট প্রাণঘাতীও হতে পারে। যদিও অধিকাংশ হাঁট অ্যাটাক থেকেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় না। কিন্তু যদি কার্ডিয়াক অ্য়ারেস্ট হয়, সেক্ষেত্রে তার আগে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে।  

গবেষণা থেকে জানা গিয়েছে, যে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে এবং তারপরেই কার্ডিয়াক অ্য়ারেস্ট হয়েছে তাঁদের ক্ষেত্রে আরও বেশি শারীরিক জটিলতা তৈরির সম্ভাবনা থাকে। যাঁদের শুধুমাত্র হার্ট অ্যাটাক হয়েছে তাঁদের তুলনায় যাঁদের হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট দুটি একসঙ্গেই হয়েছে তাঁদের হৃদস্পন্দনের সমস্যা বেশি হতে পারে। যাকে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া (ventricular arrhythmia) বলে। তাঁদের পরবর্তীকালে মৃত্যুর সম্ভাবনাও বেশি থাকে। এই ধরনের গবেষণা প্রথম হয়েছে বলেই দাবি লন্ডল ইমপেরিয়াল কলেজের গবেষক দলের। 

এই ধরনের রোগীদের ক্ষেত্রে আরও বেশি করে যত্নবান হওয়া উচিত বলে জানিয়েছেন গবেষকরা। তাঁদের চিকিৎসার জন্য বিশেষ গাইডলাইনও তৈরি হওয়া উচিত বলে মনে করছেন তাঁরা। পাশাপাশি, এই রোগীদের ডায়েট বা খাদ্যতালিকাও যথেষ্ট খেয়াল রাখা প্রয়োজন।  

আরও পড়ুন: উপবাসের সময় নজর 'ভাল' খাবারে   
   
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget