এক্সপ্লোর

Healthy Foods On Fasting: উপবাসের সময় নজর 'ভাল' খাবারে

Healthy Foods On Fasting: টানা উপোসের মাঝে হঠাৎ করে যে কোনওখাবার খাওয়া ঠিক নয়। শরীর ভাল রাখতে নজর দিতে হয় খাবারের ধরনেও। উপোসভঙ্গ করার সময় অথবা উপোসের মাঝে কী খাবেন? রইল তারই খোঁজ।

কলকাতা: শরীর ভাল রাখতে মাঝে মাঝে উপোস করেন অনেকে। শারীরবৃত্তীয় কাজ ঠিকমতো চালাতে, শরীরের পাচনপ্রক্রিয়া ঠিক রাখতে অনেক বিশেষজ্ঞই  উপোসের পরামর্শও দেন। ইদানিং শুরু হয়েছে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের (intermittent fasting) চলও। দিনের নির্দিষ্ট সময়ে খাওয়া এবং বাকি সময়ে উপোসের একটি বিশেষ পদ্ধতিকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে। যদিও ওই সময়টা জল, চা বা কফির মতো পানীয় খাওয়া যায়। টানা উপোসের মাঝে হঠাৎ করে যে কোনওখাবার খাওয়া ঠিক নয়। শরীর ভাল রাখতে নজর দিতে হয় খাবারের ধরনেও। উপোসভঙ্গ করতে অথবা উপোসের মাঝে কী খাবেন? রইল তারই খোঁজ।

জল
পরিমিত পরিমাণে জল খেতে হবে। শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিকমতো চালাতে প্রধান উপাদান জল। ত্বক, লিভার থেকে কিডনি-সব কিছুর স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় জল। বয়স, ওজন, উচ্চতা এরকম নানা বিষয়ের উপর নির্ভর করে কার কতটা জল খাওয়া উচিত। 

নানা ধরনের মাছ
স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রচুর প্রোটিন রয়েছে মাছে। সামুদ্রিক মাছে রয়েছে একাধিক প্রয়োজনীয় খনিজপদার্থ। মাছ থেকে যে পরিমাণ পুষ্টিগুণ পাওয়া যায় তার মাধ্যমে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে প্রয়োজনীয় পরিপোষক পায় শরীর। 

কপিজাতীয় সব্জি
ফুলকপি থেকে বাধাকপি কিংবা ব্রকোলি। প্রয়োজন এমন সব্জির। কারণ এই ধরনের সব্জিতে প্রচুর পরিমাণে ফাইবার (fiber) রয়েছে। যা অন্ত্রের কাজ ঠিক রাখতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার খেলে পাচনপ্রক্রিয়া নিয়েও কোনওরকম সমস্যা হয় না। তাছাড়া ফাইবার সমৃদ্ধ খাবার খেলে পেট ভর্তিও থাকে অনেকক্ষণ।

আলু
আলু প্রয়োজনীয় তবে আলুভাজা বা চিপসের রূপে নয়। প্রচুর শর্করা থাকায় সুগারের রোগীদের জন্য আলু ভাল নয়। কিন্তু তা নাহলে আলুর মতো শর্করা সমৃদ্ধ সব্জি অনেকক্ষণ পেট ভর্তি রাখতে এবং প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করতে সাহায্য করে। 

ডালজাতীয় শস্য
বিন বা কড়াইশুঁটি জাতীয় সব্জি উপবাস প্রক্রিয়ার মধ্যে পেট ভরাতে সাহায্য করে। তার সঙ্গে প্রয়োজনীয় পুষ্টির জোগানও দেয়। এছাড়া উপবাস ভাঙার সময় পাতে রাখা যায় বিভিন্ন ধরনের ডালজাতীয় শস্য।

বেরিজাতীয় ফল
যেকোনও বেরিজাতীয় ফলে নানা ধরনের পরিপোষক থাকে। ব্লু বেরি, ব্ল্যাকবেরি বা আঙুর। উপকার মেলে সবেতেই। বেরি জাতীয় ফলে থাকে অ্যান্টি অক্সিড্যান্টও।

ডিম
প্রোটিন তো বটেই ক্যালসিয়ামের উৎস ডিম। উপবাস ভাঙার সময় বা  ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মাঝে ডিম রাখতেই হবে। পেট ভরানোর পাশাপাশি মাংসপেশির পুষ্টির কারণেই ভরসা রাখা উচিত সেদ্ধ ডিমের উপর। 

বাদাম
পেট ভর্তি রাখতে বাদাম খান। ক্যালোরিমাত্রা অনেকটাই বেশি। তার সঙ্গে ভাল ফ্যাটও থাকে বাদামে। আমন্ড থেকে আখরোট কিনা সাধারণ চিনাবাদাম উপকার মেলে সবকিছুতেই।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget