এক্সপ্লোর

Omicron Effect On Comorbid Patients: কোমর্বিডিটি থাকলে ওমিক্রনের থাবা কতটা মারাত্মক হতে পারে? কাদের বিপদ বেশি?

Omicron Effect On Comorbid Patients: ' এবার ওমিক্রনের ঢেউ ফুসফুসে হানা দিচ্ছে না। বরং ঘোরাফেরা করছে, মুখ ও আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। '

করোনার প্রথম ঢেউতে রীতিমতো আক্রান্ত হয়েছিলেন প্রৌঢ় ও বয়স্ক মানুষরা। বিশেষত যাঁদের সহ-অসুস্থতা রয়েছে, তাঁদের কেউ কেউ তো তো রীতিমতো সঙ্কটজনকও হয়েছিলেন। কোমর্বিড মানুষদের উপর করোনা থাবা বসিয়ে প্রাণও কেড়ে নিয়েছিল। সেই জন্যই প্রথম ঢেউয়ের পর যখন ২০২১ এর শুরুতে প্রথম করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয় , তখন ফ্রন্ট লাইন ওয়ার্কারদের ঠিক পরেই ভ্যাকসিন পেয়েছিলেন কোমর্বিড ও বয়স্ক মানুষরা।২০২২ এর শুরুই হল তৃতীয় ঢেউ নিয়ে। ২১-এ ছিল ডেল্টার থাবা, ২২ এর ঢেউ ওমিক্রনিক। এই ঢেউ যেভাবে ছড়াচ্ছে, তাতে কতটা সঙ্কটজনক হতে পারে বয়স্কদের জন্য? আগের ঢেউয়ের মতো কী এবারও ভরে উঠেছে বা ভরে উঠতে পারে হাসপাতাল, আইসিইউ , একমো বিভাগ ? এই বিষয়ে বিস্তারিত জানালেন অভিজ্ঞ চিকিৎসক কুণাল সরকার (Senior Vice Chairman, Director and Head of Cardiac Surgery at Medica Superspecialty Hospital)। 

ফুসফুসে আঘাত হানছে না ওমিক্রন

প্রথমেই আশার কথা শোনালেন তিনি। বললেন, ওমিক্রনের ঢেউতে এখনও পরিস্থিতি তেমন নয়। সেটা হবে এমনটা আশাও করছেন না। ডা. সরকার বললেন, ' এবার ওমিক্রনের ঢেউ ফুসফুসে হানা দিচ্ছে না। বরং ঘোরাফেরা করছে, মুখ ও আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। তাই ফুসফুসে আঘাত হানছে না। তাই ফুসফুসের কার্যকারিতা নষ্ট হওয়া, অক্সিজেন স্যাচুরেশনে সমস্যা হওয়ার মতো ঘটনা এই ঢেউতে ঘটছে না বললেই চলে। সাধারণত আক্রান্তদের সিটিস্ক্যান রিপোর্টও ভাল আসছে। 

ডেল্টা ভ্যারিয়েন্ট

এখন ওমিক্রন ঢেউয়ের মধ্যেই যদি কেউ ডেল্টা দ্বারা আক্রান্ত হন, তাঁর যদি সিটি স্ক্যান রিপোর্ট খারাপ আসে, অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করে, তাহলে ভাবতে হবে । সেক্ষেত্রে আইসিইউ-র প্রয়োজন হতে পারে। তবে সেটা কম সংখ্যকই। সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে আইসিইউতে দৌড়তে হচ্ছে, বা একমো সাপোর্ট লাগছে, এমন দৃষ্টান্ত কম। 

কোমর্বিডিটি 

যাঁরা কোমর্বিড তাঁদের ঝুঁকি তো সবসময়ই থাকে। এর আগে যখন ফ্লু বা নিউমোনিয়ায় একটা বড় সংখ্যক মানুষ আক্রান্ত হত, তখনও কোমর্বিড মানুষরা বেশি ঘায়েল হতেন । মারাও যেতেন। নরম মাটিতে আঘাতের দাগ তো বেশ হয়ই। তাই সহ-অসুস্থতা থাকলে কোভিডের প্রভাব তাদের উপর বেশি পড়তেই পারে। তবে দেখতে হবে কতটা কোমর্বিড তিনি, তাঁর শরীরের আনুসঙ্গিত সমস্যাগুলি কতটা প্রখর। খুব বেশরকম কোমর্বিড যাঁরা, তাঁদের ক্ষেত্রেই চিন্তার কারণ হতে পারে এই ঢেউ। এখনও পর্যন্ত ট্রেন্ড তাই বলছে। 

আরও পড়ুন:

শিশুদের জ্বর-সর্দি, অথচ করোনা পরীক্ষা করাননি? বড় বিপদ ডেকে আনছেন



হাসপাতালে ভর্তির প্রবণতা 

এই ঢেউতে ৫ থেকে ১০ শতাংশ আক্রান্তের হসপিটালাইজেশন প্রয়োজন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের হিসেব অনুসারে। রাজ্যের হিসেবে মোটামুটি  ৩-৪ শতাংশ আক্রান্ত হাসপাতালে ভর্তি । তবে  যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের একটা বড় অংশ বয়স্ক বা কোমর্বিড। 


কারা বেশি সমস্যায় পড়ছেন 

ভ্যাকসিনের প্রতিরোধ-প্রাচীর সহজেই এড়িয়ে যাচ্ছে ওমিক্রন। তবু হিসেব বলছে সমস্যা বেশি হচ্ছে  হাসপাতালে থাকা নন-ভ্যাকসিনেটেড মানুষদের ক্ষেত্রে । নিউইয়র্ক থেকে আসা পরিসংখ্যান বলছে, ওমিক্রনের প্রভাব ভ্যাকসিনেটেড ও ভ্যাকসিন-নেওয়া-নেই এমন মানুষদের মধ্যে অনেকটাই আলাদা।

' তবে একটা কথা মনে রাখতেই হবে আমাদের দেশের জনসংখ্যা বিপুল। এই বিপুল সংখ্যক জনসংখ্যার যদি একটা ছোট অংশই হাসপাতালে ভর্তির মতো অবস্থায় পৌঁছায় তাহলে কিন্তু সেটা সংখ্যার দিক থেকে ভয়াবহ হয়ে যাবে। সেই জন্যই যে কোনও জমায়েত এড়ানোর পক্ষপাতী আমরা।' বললেন ডা. কুণাল সরকার। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের

ভিডিও

Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget