এক্সপ্লোর

Covid 19 In Child : শিশুদের জ্বর-সর্দি, অথচ করোনা পরীক্ষা করাননি? বড় বিপদ ডেকে আনছেন

Covid 19 Test In Children : বাচ্চার আরটিপিসিআর করাব কেন, সেরেই তে যাবে, এই ভেবে এড়িয়ে যাচ্ছেন ? বড় ভুল করছেন। আলোচনা করলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়দেব রায় ও ডা. অগ্নিমিতা গিরি সরকার। 

Importance Of Covid 19 Test In Children : করোনা আক্রান্ত বাড়ির সকলে। পরিবারের ছোটটিরও হাঁচি-কাশি । হালকা জ্বরও। আবার বাচ্চার আরটিপিসিআর করাব কেন, সেরেই তে যাবে, এই ভেবে এড়িয়ে যাচ্ছেন ? বড় ভুল করছেন। সমস্যায় পড়তে পারেন ভবিষ্যতে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়দেব রায় ও ডা. অগ্নিমিতা গিরি সরকার। 

  • ভবিষ্যতে অন্য কোনও অসুখ হলে
     ডা. অগ্নিমিতা গিরি সরকার জানালেন , শিশু যদি ভবিষ্যতে অন্য কোনও অসুখে পড়ে, সেক্ষেত্রে সঠিক পথে চিকিৎসার জন্য জেনে রাখা প্রয়োজন শিশু করোনা আক্রান্ত হয়েছিল কি না। যদি কোভিড-হিস্ট্রি থাকে, তাহলে চিকিৎসকরা প্রথম থেকে সেইদিকে নজর রেখেই চিকিৎসা করবেন। অনেক চিকিৎসার ক্ষেত্রে এটা জানা খুবই প্রয়োজন। 

  • পরিসংখ্যান 
     ডা. অগ্নিমিতা গিরি সরকার জানালেন ,  কোনও ভ্যারিয়েন্টের গতিপ্রকৃতি বুঝতে গেলে, আক্রান্তের সঠিক পরিসংখ্যান থাকা খুবই জরুরি। তার উপর নির্ভর করে অনেক মেডিক্যাল রিসার্চ, যা পরবর্তীতে সাধারণ মানুষেরই কাজে আসে। আপনার শিশু করোনা আক্রান্ত হল, অথচ নথিভুক্তই হল না তার নাম, এই চিন্তা ভাবনা সকলে করলে কিন্তু পরিসংখ্যানে বড় একটা ফাঁক তৈরি হবে। 

  • মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন চাইল্ড ( Multi System Inflammatory Syndrome)

    ডা. জয়দেব রায় ও ডা. অগ্নিমিতা গিরি সরকার উভয়েই জানালেন, দ্বিতীয় ঢেউয়ের পর রীতিমতো ভাবিয়েছিল শিশুদের এই অসুখ। উপসর্গ অনেকটা কাওয়াসাকি জ্বরের মতো। অসুস্থতা একটু বেশি দূর গড়িয়ে গেলে দেখা যায় এই অসুখ ক্ষতি করছে হৃদপিন্ড ও ফুসফুস, কিডনি , মস্তিষ্ক , শ্বাসনালী,  খাদ্যনালী , চোখ ত্বক, ইত্যাদিরও। কাড়তে পারে জীবনও। একেবারে সদ্যোজাত থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার দোরগোড়ায় পৌঁছানো ছেলে-মেয়েদের মধ্যেই এই রোগ দানা বাঁধতে দেখা গিয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে জীবন কেড়ে নিয়েছে এই অসুখ। এক্ষেত্রেও জেনে রাখতে হবে, শিশু করোনা আক্রান্ত হয়েছিল কি না। অনেকক্ষেত্রেই চিকিৎসকরা ট্রিটমেন্ট করতে গিয়ে দেখেছেন, শিশুর কোভিড হয়েছিল , জানেনই না অভিভাবকরা। সাধারণত দেখা গিয়েছিল কোভিড থেকে সেরে ওঠার দুই থেকে পাঁচ সপ্তাহের মধ্যে এই রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা । তাই করোনা আক্রান্ত হয়েছে শিশু, তা জানা থাকলে শিশুর উপ বিশেষ লক্ষ রাখা যাবে। অন্যরকম লক্ষণ দেখলেই নিয়ে যেতে হবে চিকিৎসকের কাছে। 

  • ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে
    ডা. জয়দেব রায় ও ডা. অগ্নিমিতা গিরি সরকার উভয়েই জানালেন, এখন ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েরা ভ্যাকসিন নিতে পারছে। যদি কেউ করোনা আক্রান্ত হয়, অথচ না-জানে সে কোভিড আক্রান্ত, তাহলে তো সে আবার ভ্যাকসিনও নিয়ে ফেলবে। সেক্ষেত্রে কাজই করবে না করোনার ভ্যাকসিন। 
  • শিশুদের ভ্যাকসিনেশনে সমস্যা 
    ডা. অগ্নিমিতা গিরি সরকার জানালেন, ছোট শিশুদের সারা বছরই রুটিন ভ্যাকসিনেশন চলে। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার পরপরই ভ্যাকসিন নেওয়া যায় না। কোনও কোনও ভ্যাকসিনের ক্ষেত্রে ২ সপ্তাহ, কোনও ভ্যাকসিনের ক্ষেত্রে ৪ সপ্তাহ বিরতি রাখতেই হয়। নইলে ভ্যাকসিন কাজ করে না বা সমস্যা তৈরি করে। তাই ছোটটি করোনা আক্রান্ত কি না তা জানা আবশ্যক। বাড়িতে অন্যান্যদের কোভিড হলে বা, উপসর্গ থাকলে বাচ্চার করোনা পরীক্ষা করাতেই হবে। 

  • কোনও শিশুর ক্ষেত্রে কোভিডের প্রতিক্রিয়া অন্যরকম হতে পারে
    ওমিক্রন আক্রান্ত হলে উপসর্গ মৃদু হচ্ছে ঠিকই, কিন্তু কারও কারও ক্ষেত্রে তা নাও হতে পারে। কোনও শিশুর যদি অন্য কোনও বড় অসুখ থাকে, যেমন হার্টের অসুখ, স্নায়ুর অসুখ, তাহলে কিন্তু কোভিডের প্রভাব মৃদু নাও হতে পারে। সেক্ষেত্রে জানা আবশ্যক শিশু করোনা আক্রান্ত কি না। তাই শিশুর কোভিড উপসর্গ থাকলে, বা বাড়ির কেউ আক্রান্ত হলে কোভিড টেস্ট করিয়ে নেওয়াই ভাল। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget