এক্সপ্লোর

Corbevax: ১২ থেকে ১৮ বছর বয়সিদের দেওয়া হতে পারে করোনার টিকা করবিভ্যাক্স

Corbevax Vaccine: ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করা যেতে পারে। এই পরামর্শ দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি।

নয়াদিল্লি: ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করা যেতে পারে। এই পরামর্শ দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে।  সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই  ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা।  দু’টি ডোজের এই ভ্যাকসিন তৈরি হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য।  

কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ১৫ বছরের কমবয়সিদের টিকাকরণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। গত ২০ জানুয়ারি করোনাভাইরাস মোকাবিলা সংক্রান্ত গোষ্ঠীর চেয়ারপার্সন চিকিৎসক এন কে অরোরা জানিয়েছিলেন, এ বছরের মার্চে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী এবার হয়তো কিশোর-কিশোরীদের করোনার টিকা দেওয়া শুরু হতে চলেছে।

সূত্রের খবর, করোনা বিষয়ক সাবজেক্ট এক্সপার্ট কমিটি সীমিতভাবে বায়োলজিক্যাল ই সংস্থার তৈরি ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহারের বিষয়ে অনুমোদন দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছে। তবে এই ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দেওয়ার বিষয়ে কিছু শর্ত রাখা হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের জন্য ডিসিজিআই-এর কাছে আবেদন জানানো হয়েছে।

সম্প্রতি সংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য  ভি কে পল জানিয়েছেন, যাঁরা এখনও পর্যন্ত করোনার টিকা পাননি, তাঁদের টিকাকরণের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। দেশে আরও কত ভ্যাকসিন দরকার, সে বিষয়েও আলোচনা চলছে।

ডিসিজিআই ইতিমধ্যেই করবিভ্যাক্স ব্যবহারে অনুমোদন দিয়েছে। এই প্রথম দেশে আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন তৈরি হয়েছে। গত ২৮ ডিসেম্বর জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের এই ভ্যাকসিন দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। তবে এতদিন এই ভ্যাকসিন ব্যবহার করা হয়নি। এবার হয়তো অ-প্রাপ্তবয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

বায়োলজিক্যাল ই লিমিটেডের আধিকারিক শ্রীনিবাস কোসারাজু গত ৯ ফেব্রুয়ারি ডিসিজিআই-কে চিঠি দিয়ে জানিয়েছিলেন, তাঁরা গত সেপ্টেম্বরে ৫ থেকে ১৮ বছর বয়সিদের উপর করবিভ্যাক্সের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পান। এরপর অক্টোবরে ক্লিনিক্যাল ট্রায়ালের উদ্যোগ নিয়েছেন। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালও চালানো হয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget