এক্সপ্লোর

Dog Bite: অতর্কিতে কুকুরের কামড় ? কী করবেন প্রথমেই

Dog Bite First Aid And Treatment: অতর্কিতেই কামড়েছে অপরিচিত কুকুর। এই সময় প্রথমেই ফার্স্ট এইডের জন্য কী কী করণীয় জেনে নিন বিশদে।

Dog Bite First Aid And Treatment: কুকুর অনেকের প্রিয় হলেও কেউ কেউ এই প্রাণীকে বড্ড ভয় পান। কোনও রাস্তায় কুকুর থাকলে সেই পথ দিয়ে যেতে ভয় পান। অথবা কুকুর একটু ঘেউ ঘেউ করলেই চমকে ওঠেন। কুকুরের কামড়ের শিকারও হন অনেকে। কুকুরের যদি টিকা দেওয়া থাকে, তাহলে কামড় খাওয়া ব্যক্তির জলাতঙ্ক হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু কুকুরটির টিকা না নেওয়া থাকলে তার কামড় থেকে জলাতঙ্ক হতে পারে। তবে জলাতঙ্ক হোক বা না হোক, কুকুরের কামড় খেলে শরীরের সেই অংশ অনেকটা কেটে যায়। ক্ষত থেকে রক্ত বার হয়। এর ফলে সেখানে ইনফেকশন অর্থাৎ সংক্রমণও হতে পারে। তাই কুকুর কামড়ালে প্রথমেই কী করতে হবে, তা জেনে রাখা ভাল। 

কুকুর কামড়ালে প্রথমেই কী করণীয়

  • প্রথমেই রক্ত পড়া বন্ধ করতে হবে। এর জন্য একটি কাপড় ব্যবহার করতে পারেন। কাপড় বা তোয়ালে ওই ক্ষতস্থানে বেশ শক্ত করে বেঁধে দিন। সরাসরি এভাবে চাপ প্রয়োগ করলে রক্ত পড়া অনেকটাই বন্ধ হয়ে যায়। 
  • এবার হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। ক্ষতস্থানের চিকিৎসা করার আগেই এটি করতে হবে।
  • এরপর ক্ষতস্থান ভাল করে সাফ করতে হবে। এর জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড সোপ জলে মিশিয়ে নিতে পারেন। তার মধ্যে তুলো বা কাপড় ভিজিয়ে সেটি দিয়ে ক্ষতস্থান ধীরে ধীরে সাফ করুন। ক্ষতস্থান সাফ হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ক্ষতস্থান ভাল করে ধুয়ে নিন। যাতে সেখানে আর কোনও সাবান বা ময়লা লেগে না থাকে।
  • ঠিকভাবে ধোওয়া হয়ে গেলে একটি ভাল ব্যান্ডেজ বেঁধে নিতে হবে ওই ক্ষতস্থানের উপর। কাপড়ের সাধারণ ব্যান্ডেজ হলে সবচেয়ে ভাল। কারণ এর মধ্যে দিয়ে সহজেই হাওয়া চলাচল করে। যা ক্ষত শুকোতে সাহায্য করে।

কুকুর কামড়ালে আর যা যা অবশ্যই করতে হবে

কুকুরের কামড় খেলে কীভাবে ফার্স্ট এইড নিতে হবে, তা তো জানা গেল। কিন্তু এবার যেতে হবে চিকিৎসকের কাছে। চিকিৎসকের পরামর্শ মেনে টিকা নিতে হবে। টিকার প্রতিটি ডোজই নিয়ম মেনে নিতে হবে। প্রসঙ্গত, কুকুর কামড়ানোর পর যত তাড়াতাড়ি সম্ভব এই টিকা নিতে হবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - World AIDS Vaccine Day: রোগের মোকাবিলায় কেন জরুরি টিকাকরণ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Embed widget