এক্সপ্লোর

Back Pain : সারাদিন চেয়ারে বসে কোমরে ব্যথা? সহজ ঘরোয়া উপায়েই দূর হতে পারে সমস্যা

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, একটানা অনেকটা সময় একইভাবে বসে থাকার কারণে কিংবা বসার পদ্ধতিতে গলদ থাকার জন্য কোমরের ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তবে, এই সমস্যা খুব সহজেই এবং ঘরোয়া উপায়েই দূর করা সম্ভব। 

কলকাতা : করোনা পরিস্থিতিতে কাজের চাপও যেন আরও বেড়ে গিয়েছে। সংক্রমণের আশঙ্কার পাশাপাশি বেড়েছে চাকরি খোয়ানোর আশঙ্কা। কোথাও অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে তো কোথাও ওয়ার্ক ফ্রম হোম। সারাদিন কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থেকে সমস্যা দেখা দিচ্ছে শরীরে। একটানা এক জায়গায় বসে থাকার ফলে ভুগতে হচ্ছে কোমরের ব্যথার সমস্যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, একটানা অনেকটা সময় একইভাবে বসে থাকার কারণে কিংবা বসার পদ্ধতিতে গলদ থাকার জন্য কোমরের ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তবে, এই সমস্যা খুব সহজেই এবং ঘরোয়া উপায়েই দূর করা সম্ভব। 

১. কোমরের ব্যথা দূর করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন প্রতিদিন হলুদ,দুধ খাওয়ার। প্রতিদিন গরম দুধে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। দুধে যদি মিষ্টির প্রয়োজন হয়, তাহলে এক চামচ মধুও মিশিয়ে দিতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত হলুদ দুধ খেলে শরীরের ব্যথা বেদনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

২. বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, সকাল কিংবা বিকেলে চা খাওয়ার অভ্যাস বহু মানুষেরই রয়েছে। চা-এর মাধ্যমেই দূর করতে পারবেন কোমরের ব্যথা। তবে, সাধারণ চা খেলে হবে না। কোমরের ব্যথা দূর করতে আদা দেওয়া গ্রিন টি খেতে হবে। আদা গ্রিন টি ব্যাগ বাজারে সহজেই পাওয়া যায়। এছাড়া গ্রিন টি করার সময় আদা ব্যবহার করলেও ফল পাওয়া যায়।

৩. কোমরের ব্যথাকে দূর করতে ঘুম দারুণ উপকারী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারাদিনের সমস্ত প্রয়োজনীয় কাজ সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং অনেকটা ঘুম প্রয়োজন। যে কোনও রকমের ব্যথা, যন্ত্রণা, স্ট্রেস, অবসাদ দূর করতে সাহায্য করে ঘুম।

৪. একটানা একই জায়গায় অনেকক্ষণ বসে থাকলে কোমরের ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তাঁদের পরামর্শ প্রথমেই নিজের বসার ধরনটা দেখে নিন। একটানা বসে থাকবেন না। বরং কাজের ফাঁকে ১ ঘণ্টা অন্তর একবার উঠে ৫ মিনিটের জন্য হেঁটে নিন।

৫. শরীর সুস্থ রাখতে যোগার জুড়ি মেলা ভার। কোমর, পেশি এবং গাঁটের ব্যথাকে নিমেষে দূর করতে পারে যোগা। নিয়মিত যোগা করার অভ্যাস রাখুন।

৬. সারাদিনের কাজের শেষে ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ আগে ফুট বাথ করে নিতে পারেন। গরম জলে পা ডুবিয়ে রাখুন বেশ কিছুটা সময়। এরপর পায়ে ভালো করে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ফুট বাথ করে ঘুমোতে যান। সকালে উঠে দেখবেন ক্লান্তি দূর হয়ে একেবারে তরতাজা লাগছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget