এক্সপ্লোর

Health News: সুস্থ থাকতে ভরসা মাল্টিভিটামিন? সেখানে থাকুক এগুলিও

Benefits Of Vitamin: বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। যার সবকটিই কোনও না কোনও ভাবে অত্যন্ত প্রয়োজনীয়। সেগুলির অভাবে  নানা ধরনের রোগ বা বাসা বাঁধতে পারে শরীরে।

কলকাতা: স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন পুষ্টি (Nutrients)।  সেই পুষ্টিপদার্থের জন্য অনেক সময় খাওয়ার পাশাপাশি সাপ্লিমেন্টের উপরও ভরসা করতে হয়। পোষকপদার্থগুলির মধ্যে অন্যতম জরুরি ভিটামিন। বিভিন্ন গোত্রের ভিটামিন রয়েছে। যার সবকটিই কোনও না কোনও ভাবে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেগুলির অভাবে  নানা ধরনের রোগ বা বাসা বাঁধতে পারে আমাদের শরীরে। নানা সময় প্রয়োজন বুঝে ডাক্তার আমাদের নানা রকম ক্যালশিয়াম ট্যাবলেট, মাল্টি ভিটামিন ট্যাবলেট দিয়ে থাকেন , যা আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটায়। মাল্টিভিটামিন (multivitamin) ঠিক কী? কী কী থাকা উচিত?

ভিটামিন ডি (Vitamin D): 
আমাদের শরীরে জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন। শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য় কাজ করতে এটি। যা হাড় ও দাঁত ভাল রাখে। সূর্যের আলোয় বা রোদে থাকলে ত্বকের মাধ্যমে ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু এখন অধিকাংশ ব্য়াক্তিরই রোদে থাকার সময় হয় না। অধিকাংশ সময় ঘরে বসে কাজ করা হয়। অতিরিক্ত রোদে UV রশ্মির জন্য ক্ষতিরও সম্ভাবনা থাকে। সেই কারণেই ইদানিং ভিটামিন ডি সাপ্লিমেন্ট এত প্রয়োজনীয়।

ম্যাগনেশিয়াম (Magnesium):
স্নায়ু থেকে হাড় সবকিছুর জন্য প্রয়োজনীয় ম্য়াগনেশিয়াম। মানসিক স্বাস্থ্যের জন্যও খুব প্রয়োজনীয় এটি। ঘুমের জন্য সাহায্য করে এই খনিজ। ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার না খেলে এর সাপ্লিমেন্টের দরকার পড়ে।

জিঙ্ক (Zinc):
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিঙ্ক। কোনওরকম আঘাত থাকলে তা সারিয়ে তুলতে জিঙ্ক কার্যকরী। এছাড়াও ফ্যাট , কার্বোহাইড্রেট-কে এনার্জিতে পরিণত করতে কাজ করে জিঙ্ক।

ক্যালসিয়াম (Calcium):
হাড় ও দাঁত ভাল রাখতে সাহায্য করে ক্যালসিয়াম। এছাড়াও হাইপারটেনশন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কাজ করে ক্যালশিয়াম। 

আয়রন (Iron):
হিমোগ্লোবিনের প্রধান উপাদান আয়রন। অক্সিজেন বহনের কাজ করে হিমোগ্লোবিন। কোনও সময় হিমোগ্লোবিন কম থাকলে বা রক্তপাতের ফলে আয়রনের ঘাটতি হলে ডাক্তাররা আয়রন সাপ্লিমেন্ট দেন। গর্ভবতী ও প্রসূতিদের প্রয়োজন বুঝে এই ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে।

ফলিক অ্যাসিড (Folic Acid):
অন্যতম প্রয়োজনীয় পরিপোষক। গর্ভবতীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও নখের স্বাস্থ্যের জন্য় ও ডিপ্রেসন দূর করতে ফলিক অ্যাসিড কাজ করে।

ভিটামিন বি ১২ (Vitamin B12)
স্নায়ুর স্বাস্থ্যের জন্য় অনবদ্য এটি। রক্তের কোষ তৈরি করে। এছাড়াও জিন ও ডিএনএ গঠনেও অবদান রয়েছে। মূলত প্রাণীজ-খাদ্য থেকে এই পোষকপদার্থ পাওয়া যায়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: গরমে গ্যাস-অম্বল-বদহজম হবে দূর, খেয়ে দেখুন এই চা 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget