এক্সপ্লোর

Summer Cool Tea: গরমে গ্যাস-অম্বল-বদহজম হবে দূর, খেয়ে দেখুন এই চা

গরমকালের নানা সমস্যা দূর করতে এমন এক ধরনের উপকারী চা (Tea) খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, যা গরমে শরীর ঠান্ডা রাখবে। তার সঙ্গে গ্যাস, অম্বল, বদহজম, বমি ভাব, মাথা ঘোরার সমস্যাও দূর করবে।

কলকাতা: গরমকাল (Summer) পড়তে না পড়তেই ডিহাইড্রেশনের সমস্যা শুরু হয়ে গিয়েছে। শরীরে জলের ভাগ কমে গেলেই ডিহাইড্রেশন দেখা দেয়। আর তা থেকে নানা সমস্যা। গরমকালে শুধুমাত্র ডিহাইড্রেশনের সমস্যাই নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা। তার সঙ্গে লেগে থাকে মাথা ঘোরা, বমি ভাব ইত্যাদি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমকালে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শরীর হাইড্রেট থাকা খুবই জরুরি। শরীরে যদি জলীয়ভাগ বজায় না থাকে, তাহলে নানা সমস্যা ও রোগ ব্যাধি দেখা দেয়। এমন নয় যে, শরীরকে হাইড্রেট রাখার জন্য শুধুমাত্র জলই খেতে হবে। জলের পরিবর্তে এমন অনেক কিছু রয়েছে, যা শরীরে জলের ঘাটতি পূরণ করে। তরমুজ, শশার মতো ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। তার সঙ্গে এমন এক ধরনের উপকারী চা (Tea) খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, যা গরমে শরীর ঠান্ডা রাখবে। তার সঙ্গে গ্যাস, অম্বল, বদহজম, বমি ভাব, মাথা ঘোরার সমস্যাও দূর করবে।

গরমের উপকারী চা-

বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া এই চা তৈরি করার জন্য যে যে উপকরণগুলি প্রয়োজন, তা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। যেমন প্রয়োজন, দেড় কাপ জল, ২টি লবঙ্গ, একটি কিংবা দুটি এলাচ, অর্ধের চামচ গোটা ধনে, অর্ধেক চামচ গোটা জিরে।

চা তৈরির করার পদ্ধতি-

১. প্রথমে দেড় কাপ জলে দুটি লবঙ্গ ভেঙে দিয়ে দিন। তাতে দিন ১ থেকে ২টি এলাচ। সেগুলিও ভেঙে দিন। তার মধ্যে গোটা জিরে ও ধনে দিয়ে দিন।

২. সমস্ত উপকরণ দিয়ে জল অন্তত ৫ থেকে ১০ মিনিট ফোটাতে থাকুন।

আরও পড়ুন - Skincare Alert: সুস্থ ও উজ্জ্বল ত্বক চান? মেনে চলুন এই আয়ুর্বেদিক উপায়গুলো

৩. চা মিষ্টি করার জন্য তাতে মিছরি ব্যবহার করুন।

৪. ৫ থেকে ১০ মিনিট ফোটার পর ছেঁকে নামিয়ে নিন।

বিশেষজ্ঞদের মতে, এই চা প্রতিদিন সকালে ও বিকেলে খেলে গরমকালের সাধারণ নানা  সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget