এক্সপ্লোর

Monkeypox: কীভাবে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায় মাঙ্কি পক্স?

বিশ্বের নানা প্রান্তে এই রোগের সংক্রমণের খবর পাওয়ার পর থেকেই নানা সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু কীভাবে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায় মাঙ্কি পক্স (Monkeypox)?

কলকাতা: গত দুটো বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাস (Coronavirus)। কোভিড১৯-এর (Covid19) প্রকোপে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আবার বহু মানুষ কোভিডকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। এখনও করোনা অতিমারির প্রকোপ কেটে যায়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশে করোনার চতুর্থ ঢেউ আসতে পারে বলে। তারইমাঝে এবার বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মাঙ্কি পক্স। তাঁদের মতে, কাঠবিড়ালি, ইঁদুর-সহ তীক্ষ্ণ দাঁতের পশুর থেকেই বেশি ছড়ায় মাঙ্কি পক্স (Monkeypox)। পশুর কামড়, আঁচড় এমনকি তাদের সংস্পর্শে এলেও হতে পারে সংক্রমণ। অতিমারির আকার নিতে পারে মাঙ্কি পক্স। তাই বিশ্বের নানা প্রান্তে এই রোগের সংক্রমণের খবর পাওয়ার পর থেকেই নানা সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু কীভাবে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায় মাঙ্কি পক্স?

মানুষের মধ্যে কীভাবে সংক্রমণ ছড়ায় মাঙ্কি পক্স?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কি পক্সে আক্রান্ত পশুদের কামড় থেকে সংক্রমণ ছড়াতে পারে। এছাড়াও, আক্রান্ত পশুদের রক্ত, লোম, রক্তরস থেকেও ছড়াতে পারে। এমনকি আক্রান্ত পশুর মাংস সঠিক পদ্ধতি মেনে রান্না না করে খেলেও মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাঁরা আরও জানাচ্ছেন, সংক্রমিত ব্যক্তির পোশাক, বিছানা, তোয়ালে থেকে অন্য ব্যক্তির মধ্যে মাঙ্কি পক্স ছড়াতে পারে। করোনাভাইরাসের মতোও হাঁচি ও কাশির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সংসর্গের মাধ্যমেও এই রোগ ছড়ানোর ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন - Lifestyle News: বাচ্চা লম্বা হচ্ছে না? দ্রুত উচ্চতা বৃদ্ধিতে ওদের যেগুলো খাওয়ানো দরকার

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে (England) প্রথম মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তারপর এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে আমেরিকা (USA) সহ বিশ্বের অন্যান্য দেশেও। ব্রিটেনের সর্বোচ্চ ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই জমা করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ ও টিকা। আপাতত যাঁরা ভাইরাস আক্রান্তদের কাছাকাছি ছিলেন বা তাঁদের সরাসরি সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিকিৎসায় ব্যবহার করা হবে ওই ওষুধ। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget