এক্সপ্লোর

Omicron : ঝড়ের গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, এখনই ব্যবস্থা না নিলে বিপদ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Omicron UK Update : লন্ডনে করোনা আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশই ওমিক্রন আক্রান্ত।   বর্ষবরণের উত্‍সবের প্রাক্কালে, করোনাবিধি নিয়ে কড়াকড়ি ফিরেছে টেমসের পাড়ে।

জেনেভা: আবারও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organization)। মঙ্গলবার হু সতর্ক করল,  ভয়ঙ্কর গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron). সেই সঙ্গে ওমিক্রনের দাপট থেকে বাঁচতে দেশগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার ( Pfizer ) দাবি করেছে তাদের তৈরি পিল ওমিক্রনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলবে। 

ইউরোপে নতুন করে বড় আঘাত হেনেছে করোনা-ঢেউ। ডাচ প্রাথমিক বিদ্যালয়গুলি ( Dutch primary schools ) তাড়াতাড়িই বন্ধ করে দেওয়া হবে । ইতিমধ্যেই করোনার নতুন ঢেউতে নাটাঝাপটা খাচ্ছে ইউরোপ। বেড়ে গিয়েছে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। প্রধানমন্ত্রী বরিস জনসন ( British Prime Minister Boris Johnson ) ইতিমধ্যেই ফের করোনা বিধি নিষেধ শুরু করার কথা পার্লামেন্টে বলেছেন। সোমবার বরিস জনসন জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের মধ্যে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন। 

আরও পড়ুন : 

উদ্বেগ বাড়ছেই, মহারাষ্ট্রে আরও ওমিক্রন আক্রান্তের হদিশ, মুম্বইতেই ৭

দিন যত যাচ্ছে, ওমিক্রন ঘিরে রানির দেশে উদ্বেগও ক্রমশই বাড়ছে। প্রতি দু থেকে তিন দিনের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে সেখানে। লন্ডনে করোনা আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশই ওমিক্রন আক্রান্ত।  
এই পরিস্থিতিতে, বর্ষবরণের উত্‍সবের প্রাক্কালে, করোনাবিধি নিয়ে কড়াকড়ি ফিরেছে টেমসের পাড়ে। মাস্ক পরা থেকে ভ্যাকসিনেশন, এমনকি বুস্টার ডোজ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীকে সতর্ক করেছেন খোদ প্রধানমন্ত্রী। 

বিশ্বে ক্রমবর্ধমান ওমিক্রন উদ্বেগের মধ্যেই আশার আলো দেখাল ফাইজার। এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারে তাদের তৈরি অ্যান্টি কোভিড পিল। সম্প্রতি মোট ২ হাজার ২৫০ জন পূর্ণবয়স্কের উপর এই ওষুধটি গবেষণামূলক প্রয়োগ করে সদর্থক ফল মিলেছে বলে সংস্থা সূত্রে খবর। ফাইজারের দাবি, তাদের তৈরি ওষুধটি প্রয়োগ করে ৮৯ শতাংশ কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে। পৃথক পৃথক ল্যাবরেটরিতে চালানো গবেষণায় দেখা গেছে, ওমিক্রনকে আটকাতেও কার্যকর ভূমিকা নিয়েছে কোভিড বিরোধী এই ওষুধটি, দাবি ওষুধ প্রস্তুতকারী সংস্থাটির।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget