এক্সপ্লোর

Immune System: কোন কোন লক্ষণ দেখে বুঝবেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে?

রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার শব্দগুলোর সঙ্গে করোনা পরিস্থিতিতে মানুষ অনেক বেশি পরিচিত হয়েছে। কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে?সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

কলকাতা: যেকোনও অসুখকে প্রতিরোধ করার জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বেশি থাকা অত্যন্ত জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার শব্দগুলোর সঙ্গে করোনা পরিস্থিতিতে মানুষ অনেক বেশি পরিচিত হয়েছে। বিশেষজ্ঞরা করোনাকালে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন যে, করোনাকে ঠেকাতে টিকাকরণ ছাড়া একমাত্র ভরসা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই সময় আমাদের খাদ্য তালিকায় এমন খাবার রাখা প্রয়োজন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। কিন্তু কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে? সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

যে লক্ষণগুলি দেখে বুঝবেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুস্থ শরীর এবং শান্ত মনই সুস্থতার লক্ষণ। যখনই শরীর সুস্থ থাকে না, তার প্রভাব প়ড়ে মস্তিষ্কেও। যদি কোনও ব্যক্তির মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তাঁর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে। আর সেই ব্যক্তি কোনও না কোনও জটিল রোগে আক্রান্ত। অনেকেই খিটখিটে মেজাজের লক্ষণ সাধারণ মনে করে এড়িয়ে চলেন। আসলে এই লক্ষণ অন্যন্ত গুরুতর।

২. বিশেষজ্ঞদের মতে, সারাক্ষণ ঝিমিয়ে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার অন্যতম লক্ষণ। শরীরে যদি জীবাণু প্রতিরোধক ক্ষমতা কম থাকে, তাহলে এনার্জিও কম থাকে। যা প্রভাব পড়ে শরীরের সঙ্গে সঙ্গে মস্তিষ্কেও। তাই যদি সারাক্ষণ এনার্জি কম অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন - Toothbrush Usage: কতদিন অন্তর দাঁত মাজার ব্রাশ বদলানো প্রয়োজন?

৩. ক্ষতস্থান যদি সেরে উঠতে দেরি হয়, তাহলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার লক্ষণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু ক্ষেত্রেই মধুমেহ রোগে আক্রান্ত রোগীদের ক্ষতস্থান সেরে উঠতে সময় লাগে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলেও এমন লক্ষণ দেখা দেয়।

৪. সারাক্ষণ সর্দি-কাশি, ঠান্ডা লাগার সমস্যা যদি লেগেই থাকে, তালে তা চিন্তার বিষয় বলে মত বিশেষজ্ঞদের।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget