এক্সপ্লোর

Smoking Effects: ধূমপান বাড়াচ্ছে ভিসেরাল ফ্যাট, কী এটি ? কেন সাধারণ মেদের থেকেও বেশি ক্ষতিকর ?

Visceral Fat Due To Smoking: ধূমপান বাড়িয়ে দিচ্ছে ভিসেরাল ফ্যাট। এটি আদতে কেমন ফ্যাট। কেন সাধারণ মেদের থেকেও বেশি ক্ষতি করে এটি ?

কলকাতা: ধূমপানের জেরে শরীরের অনেক ক্ষতিই হয়। সে তো জানা কথা। কিন্তু এর জেরে ওজনও বাড়ছে। তাও আবার শরীরের গোপন ওজন। অর্থাৎ যা বাইরে থেকে দেখা যায় না। যতক্ষণে দেখা যায়, ততক্ষণে অনেকটাই গেঁড়ে বসেছে ফ্যাট। সেই ফ্যাটকে বিজ্ঞানীরা বলছেন ভিসেরাল ফ্যাট। এই ফ্যাট বাইরে থেকে দেখা যায় না বলে বেশি বিপজ্জনক। তাছাড়া, শরীরের নানা কঠিন রোগের কারণও হতে পারে এই ফ্যাট। আর এই ফ্যাট মূল কারণ নাকি ধূমপান। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানা গিয়েছে। বিখ্যাত বিজ্ঞান বিষয়ক জার্নাল অ্যাডিকশনে প্রকাশিত হয়েছে সেই গবেষণা।

কাদের নিয়ে এই গবেষণা ?

প্রায় ১২ লাখ ব্যক্তি এই গবেষণায় অংশ নিয়েছেন। এদের মধ্য়ে ৪৫০,০০০ জন জীবনভর ধূমপানের নেশাগ্রস্ত। অন্যদিকে ছয় লাখ মানুষের শরীরে কোথায় কীভাবে ফ্যাট জমেছে তার পরীক্ষানিরীক্ষা করেন গবেষকরা।

ধূমপানের জেরে শরীরে ফ্যাট ?

তাই বলে ধূমপান থেকে ফ্যাট হতে পারে ? সম্প্রতি এই তত্ত্বের সপক্ষেই জোরালো প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক জার্মান ডি ক্যারাসকুইলা সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, প্রাথমিকভাবে ধূমপানের জেরে বেলি ফ্যাট অর্থাৎ পেটের চারপাশ জুড়ে ফ্যাট জমতে থাকে। এই ফ্যাট চোখে দেখা যায়। কোমরের বেধের সঙ্গে নিতম্বের বেধের তুলনা করলেই বোঝা যায় ফ্যাটের পরিমাণ। এর পরেই যেই ফ্যাট সবচেয়ে বেশি দেখা যায় তা ভিসেরাল ফ্যাট। তাই অভ্য়াসে বদল না আনলে বড় বিপদের আশঙ্কা রয়েছে বলেই মত চিকিৎসকদের।

ভিসেরাল ফ্যাট কীভাবে জমে শরীরে ?

ভিসেরাল ফ্যাট স্বাস্থ্যের বিপদ ডেকে আনতে পারে নানা কারণে। কারণ এটি শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গের চারপাশে জমতে থাকে। যেমন ধরা যাক, লিভার, হার্ট ও কিডনির চারপাশ জুড়ে এই ফ্যাট জমতে থাকে। যাদের বাইরে থেকে দেখতে তুলনামূলকভাবে রোগা মনে হয়, তাদের শরীরের ভিতরকার অঙ্গেও এই ফ্যাট জমে থাকতে পারে। চুপিসাড়ে। যার জেরে বিভিন্ন রোগের উপক্রম হয়।

ভিসেরাল ফ্যাট কেন বিপজ্জনক ?

দিব্যি বাইরে থেকে দেখে সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে একজনকে। অথচ তাঁর শরীরের ভিতরে জমে আছে ভিসেরাল ফ্যাট। এর ফলে হার্টের রোগ, লিভার ও কিডনির রোগ হতে পারে। এমনকি না জানান দিয়েও দেখা দিতে পারে বড়সড় রোগ। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

Baruipur News: বারুইপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Amit Shah - Prasenjit Chatterjee | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | ABP ANANDA LIVE
NIA Chargesheet | ২৬/১১-র চক্রী হাফিজ সইদের যোগ ছিল পহেলগাঁও হামলাতেও! | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', গ্রেফতার ৫ | ABP ANANDA LIVE
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget