এক্সপ্লোর

Liver Disease:লিভারের যত্ন নিন, সজাগ হোন এই উপসর্গ দেখে

Health News:'ফ্যাটি লিভার ডিজিজ'। রোগটির কথা আকছার শোনা যায় আজকাল। সোজা করে বললে, লিভার বা যকৃতে মাত্রাতিরিক্ত ফ্যাট জমা-ই এই রোগের মূল কথা। কেন হয় এটি? উপসর্গ কী?

কলকাতা:'ফ্যাটি লিভার ডিজিজ'। রোগটির কথা আকছার শোনা যায় আজকাল। সোজা করে বললে, লিভার বা যকৃতে মাত্রাতিরিক্ত ফ্যাট জমা-ই এই রোগের মূল কথা। কেন হয় এটি? উপসর্গ কী?

'ফ্যাটি লিভার ডিজিজ' কী?
শুনতে সহজ হলেও রোগটি মোটেও সহজ নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই 'ফ্যাটি লিভার ডিজিজের' মধ্যে যেমন 'সিম্পল ফ্যাট' জমে ওঠা সংক্রান্ত সমস্যা থাকে, তেমনই থাকতে পারে 'লিভার সিরোসিস', 'লিভার ক্যানসারের' মতো রোগও। ডাক্তাররা অবশ্য জানাচ্ছেন, বহু সময়ই এই ধরনের রোগের উপসর্গ দীর্ঘ দিন ধরে থাকলেও অনেকে এতে আমল দেন না। যেমন, পেটের উপরের দিকে ডান অংশে ব্যথা, জন্ডিস এবং ক্লান্তি। উপসর্গগুলি টানা দেখা গেলে অবশ্যই সাবধান হওয়া দরকার।

কারণ...
রোগ মোকাবিলার জন্য 'ফ্যাটি লিভার ডিজিজের' সম্ভাব্য কারণও জেনে রাখা জরুরি। তাতে আগে থেকেই সতর্ক থাকা সম্ভব। বিশেষজ্ঞদের অনেকের মতে, হালের গবেষণা দেখাচ্ছে অ্যালকোহল এবং একাধিক মেটাবলিক ডিসফাংশনের সম্মিলিত ধাক্কায় এই ধরনের রোগ হওয়ার আশঙ্কা বেশি। যেমন যাঁদের মেদ বেশি বা ডায়াবিটিস রয়েছে, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বেশি, তাঁরা যদি মদ পান করেন, তা হলে 'ফ্যাটি লিভার ডিজিজ' হওয়ার আশঙ্কা বেড়ে যায়। হাইপারটেনশনের রোগীদের ক্ষেত্রেও একই সাবধানবাণী শোনাচ্ছেন ডাক্তাররা। এতেই শেষ নয়। উদ্বেগের কথা হল, যাঁদের ক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টরের একটিও রয়েছে, তাঁরা মদ পান করলে বাকিদের তুলনায় অনেক দ্রুত ফ্যাটি লিভার থেকে হেপাটাইটিস, সেখান থেকে সিরোসিস এবং লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে পড়তে পারেন। অর্থাৎ রিস্ক ফ্যাক্টর থাকলে আগে থেকে সজাগ হওয়া দরকার। 
একই সঙ্গে মদ্যপানে রাশ টানাও অত্যন্ত জরুরি বিষয়। ডাক্তারদের বড় অংশ মনে করেন, অল্প-মাঝারি-বেশি, যে কোনও মাত্রায় মদ্যপান লিভারের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। কার ক্ষেত্রে এই ক্ষতির বহর কতটা হবে, সেটা আন্দাজ করা কঠিন। তাই মদের থেকে দূরে থাকাই শ্রেয়। পাশাপাশি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা দরকার। পেটের কোনও সমস্যা দীর্ঘদিন ধরে ভোগালে ফেলে রাখা যাবে না। আগাম সতর্কতা ও নিয়ন্ত্রিত জীবনযাপনই এই রোগের হাত থেকে বাঁচাতে পারে অনেককে, মত বিশেষজ্ঞদের। পরিশেষে একথা মনে রাখা দরকার ভয় নয়, সতর্কতাই এই রোগের হাত থেকে বাঁচাতে পারে সকলকে। আর ডাক্তারি পরামর্শের কোনও বিকল্প নেই। তাই যে কোনও সমস্যা বেশিদিন থাকলেই চিকিৎসকের কাছে যান ও তাঁর পরামর্শ অনুযায়ী এগোন।

আরও পড়ুন:ফের বজ্রাঘাতে গেল প্রাণ, মৃত তিন, আহত এক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget