এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Purulia News: ফের বজ্রাঘাতে গেল প্রাণ, মৃত তিন, আহত এক

Death News: এদিন বেলা বাড়তেই বৃষ্টি শুরু হয় পুরুলিয়ার একাংশে। সেইসঙ্গে পড়ে বাজও। সেই সময়ে পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন শাঁকড়া গ্রামের বছর উনিশের দুই যুবক অঞ্জন দাস ও সোমনাথ বৈষ্ণব।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরুলিয়ায় (Purulia) বজ্রাঘাতে মৃত্যু তিন জনের, আহত এক। পুরুলিয়ার পারায় বাজ পড়ে ২ যুবকের মৃত্যু, রঘুনাথপুরে মৃত্যু কৃষকের। আদ্রায় বজ্রাঘাতে গুরুতর আহত গৃহবধূ, ভর্তি রঘুনাথপুর হাসপাতালে।

ফের বজ্রাঘাতে মৃত্যু: এদিন বেলা বাড়তেই বৃষ্টি শুরু হয় পুরুলিয়ার একাংশে। সেইসঙ্গে পড়ে বাজও। সেই সময়ে পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন শাঁকড়া গ্রামের বছর উনিশের দুই যুবক অঞ্জন দাস ও সোমনাথ বৈষ্ণব। বৃষ্টি শুরু হওয়াতে দাঁড়িয়েছিলনে তেঁতুল গাছের নিচে। তাতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ওই একই সময় মাঠে চাষ করছিলেন রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের বছর ৫৬-র লক্ষ্মীনারায়ণ বাউড়ি। বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁরও। বাজ পড়ে আহত হন পাঁচুডাঙার বাসিন্দা মহিলা নুসরত খাতুন। গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 

গতকালই খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয় তরতাজা যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দ পল্লিতে। মৃতের নাম কৌশিক কর। পুলিশ সূত্রে খবর, এদিন বৃষ্টি শুরু হওয়ার পর বাড়ির ছাদে গিয়েছিলেন বছর চব্বিশের কৌশিক। বাজ পড়ে ঝলসে যাওয়ায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার আগে গত মাসে মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছিল দুই জনের। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার গড়বেতা (Garbeta) ২ নম্বর ব্লকের ১০ নম্বর জোকার ডাঙা অঞ্চলের ঘটনাটি ঘটেছিল। মৃতদের নাম বিমল মান্ডি (৪৭) ও গৌতম নন্দী (৩৮)। বিমল বাবু জংলাবাদী এলাকার বাসিন্দা ও গৌতমবাবুর বাড়ি সীতারামপুর এলাকায়।

এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগরে আজ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা। অভিমুখ ওড়িশা। এর প্রভাবে আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: South 24 Parganas: মোবাইল খোওয়া যাওয়ায় দুই বন্ধুর হাতাহাতি, ঠেকাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: পরাজিত হয়েও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় ! কী বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল
পরাজিত হয়েও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় ! কী বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB News Live Updates: ''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি
''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি", সাংবাদিক বৈঠক থেকে আর কী কী জানালেন

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget