এক্সপ্লোর

Health Tips: কোন লক্ষণ দেখে বুঝবেন হাঁপানির সমস্যা দেখা দিয়েছে?

Health Tips: শীতকালে (Winter) শ্বাসের নানা সমস্যা আরও মাথাচাড়া দেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই শীতকালে আরও বেশি করে স্বাস্থ্যের নানা সমস্যার লক্ষণগুলির দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মত তাঁদের

কলকাতা: একবার অনুভব করে দেখুন তো, যখন কেউ স্বাভাবিকবাবে শ্বাস নিতে পারেন না, তখন তাঁর কতটা কষ্ট হয়! শ্বাস-প্রশ্বাসে সমস্যা, শ্বাস নিতে গেলে বুকে ব্যথা এমন অনেক সমস্যা বা লক্ষণ বহু মানুষের ক্ষেত্রেই দেখা দেয়। শীতকালে (Winter), শীত ও গরমকালের মাঝামাঝি সময়, শ্বাসের নানা সমস্যা আরও মাথাচাড়া দেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই আরও বেশি করে স্বাস্থ্যের নানা সমস্যার লক্ষণগুলির দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মত তাঁদের। কী কী লক্ষণ দেখলে বুঝবেন হাঁপানির (Asthma) সমস্যা দেখা দিচ্ছে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাঁপানির সমস্যার প্রাথমিক লক্ষণই হল শ্বাস নিতে সমস্যা হওয়া। যখনই আমাদের ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে সঠিক পদ্ধতিতে অক্সিজেন পৌঁছয় না, তখনই হাঁপানির সমস্যা দেখা দেয় বলে মত তাঁদের। (Asthma Symptoms)

কী কী কারণে হতে পারে হাঁপানির সমস্যা? (Cause Of Asthma)
বিশেষজ্ঞদের মতে, হাঁপানির সমস্যা দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। বহু মানুষের নানা কিছুতে অ্যালার্জির সমস্যা থাকে। অ্যালার্জি থেকেও হাঁপানি দেখা দিতে পারে। এছাড়াও স্ট্রেস, অবসাদ, দীর্ঘদিন জটিল কোনও রোগে অসুস্থ থাকলেও এই সমস্যা দেখা দেয়। শ্বাস নিতে সমস্যা দেখা দিলে দোকান থেকে কোনও ওষুধ কিনে এনে খাওয়া একেবারেই সঠিক নয় বলে মত বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার বলে জানাচ্ছেন তাঁরা। এছাড়াও আরও যে যে কারণে হাঁপানির সমস্যা দেখা দিতে পারে, তাও জানাচ্ছেন তাঁরা।

১. বায়ুদূষণ থেকেও দেখা দিতে পারে হাঁপানির সমস্যা। ধুলো, ধোঁয়া, দূষণ আমাদের ফুসফুসে সঠিকভাব এবং পর্যাপ্ত অক্সিজেন পৌঁছতে দেয় না।

২. বহু মানুষের ক্ষেত্রে শরীরচর্চা করার সময়ও এমন সমস্যা দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন - Health Tips: খাবার খাওয়ার পর কতক্ষণ হাঁটলে তা উপকারী?

৩. বাড়িতে কেউ ধূমপান করলে তাঁর থেকে এমনকি নিজে ধূমপান করলে তার মাধ্যমেও হাঁপানি দেখা দিতে পারে।

৪. বাড়িতে যদি আরশোলা কিংবা ইঁদুর থাকে, তাহলে তার থেকেও হাঁপানি হতে পারে।

এর পাশাপাশি পরিবারের কারও যদি হাঁপানির সমস্যা থাকে, তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget