এক্সপ্লোর

Health Tips: খাবার খাওয়ার পর কতক্ষণ হাঁটলে তা উপকারী?

Lifestyle: বহু বছর ধরে ট্রেন্ড চলে আসছে,যেখানে খাবার খাওয়ার পরই বহু মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে এবং অন্যদেরও খাওয়ার পর হাঁটার পরামর্শ দিতে দেখা যাচ্ছে।সত্যিই কি খাওয়ার পর হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী?

কলকাতা: নিয়মিত হাঁটার (Walking) অভ্যাস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চিকিৎসক থেকে বিশেষজ্ঞরাও শরীর সুস্থ রাখতে সকালে এবং বিকালে নিয়মিত হাঁটার পরামর্শ দেন। বিগত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড চলে আসছে, যেখানে যেকোনও খাবার খাওয়ার পরই বহু মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে এবং অন্যদেরও খাওয়ার পর হাঁটার পরামর্শ দিতে দেখা যাচ্ছে। সত্যিই কি খাওয়ার পর হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী?

খাবার খাওয়ার পর হাঁটার উপকারিতা কী কী?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত হাঁটার অনেক উপকারিতা রয়েছে। পাশাপাশি খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস থাকলে, তা খাবার হজমে অনেক উপকার করে। তাঁদের মতে, যাঁদের হজমের নানা সমস্যা রয়েছে, তাঁদের জন্য অবশ্যই খাওয়ার পর হাঁটা দরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন হলে খাবার সঠিকভাবে পাকস্থলীতে যায় এবং তা দ্রুত হজম হতেও সাহায্য করে। 

২. শুধু খাবার হজমে সাহায্য করাই নয়, খাওয়ার পর হাঁটলে রক্তে শর্করার মাত্রা সঠিক থাকে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যাঁরা টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবিটিসে ভুগছেন, তাঁরা যদি নিয়মিত খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটেন, তাহলে রক্তে শর্করা তৈরিতে তার প্রভাব পড়ে। কারণ হিসেবে তাঁরা জানাচ্ছেন, খাবার আমাদের রক্তে শর্করা তৈরি করে। কিন্তু খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস থাকলে রক্তে শর্করা তৈরি প্রতিরোধ করা সম্ভব হয়। ফলে মধুমেহ রোগও প্রতিরোধ করা যায়। রক্তে শর্করার মাত্রা সঠিক রাখতে প্রত্যেক বার খাওয়ার পর অন্তত ১০ মিনিট হালকা হাঁটার প্রয়োজন।

আরও পড়ুন - Health Tips: রোজ অন্তত ৮ ঘণ্টা না ঘুম হলে কী হবে?

৩. বর্তমান সময়ে অনেককেই অকালে হৃদরোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। বহু বছর ধরে হৃদরোগের সঙ্গে শরীরচর্চার একটা যোগ রয়েছে। বিশেষজ্ঞরা সবসময়ই পরামর্শ দিয়ে থাকেন যে, হৃদরোগের ঝুঁকি কমাতে প্রতিদিন অবশ্যই শরীরচর্চা করা দরকার। খাবার খাওয়ার পর নিয়মিত হাঁটাচলা করলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমে। আর রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম থাকলে স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের মতো হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে।

৪. যাঁরা অতিরিক্ত ওজন কমানো নিয়ে চিন্তায় রয়েছেন, তাঁদের জন্যও খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস খুবই উপকারী বলে মত বিশেষজ্ঞদের।

৫. বহু তথ্যে প্রকাশ হয়েছে যে, খাবার খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটার অভ্যাস থাকলে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যাঁদের উচ্চরক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের জন্য খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস খুবই উপকারী।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget