এক্সপ্লোর

Covid Vaccine Third Dose: ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিলে ওমিক্রনের আশঙ্কা ৮৮% কমে, বলছে গবেষণা

Omicron Update: বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন। ভারতেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের গবেষণায় নতুন তথ্য জানা গেল।

নয়াদিল্লি: করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ যথেষ্ট নয়, তবে তৃতীয় ডোজ নিলে ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৮৮ শতাংশ কমে যায়। এমনই বলছে ব্রিটেনের একটি গবেষণা। এই গবেষণা অনুযায়ী, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৬ মাস পর কার্যকারিতা হারাচ্ছে। সেখানে ভ্যাকসিনের তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম।

এই গবেষণার কথা উল্লেখ করে ইউকে হেলথ সিকিওরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, ভ্যাকসিনের দু’টি ডোজ ওমিক্রন প্রতিরোধে খুব একটা কার্যকরী হচ্ছে না। করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট মোকাবিলায় দু’টি ভ্যাকসিনই যথেষ্ট ছিল, কিন্তু ওমিক্রন ঠেকাতে তৃতীয় ডোজ প্রয়োজন। তবে ডেল্টার তুলনায় ওমিক্রনে হাসপাতালে ভর্তি হওয়া বা আশঙ্কাজনক অবস্থার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে অনেকটাই কম। যাঁদের ভ্যাকসিনের তিনটি ডোজই নেওয়া আছে, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হলেও, দু’টি ডোজ নেওয়া আক্রান্তদের তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা ৮১ শতাংশ কম।

গবেষণায় আরও দেখা গিয়েছে, ৫ থেকে ১৭ বছর বয়সি যাদের করোনার ভ্যাকসিন নেওয়া আছে, তারা ওমিক্রনে আক্রান্ত হলেও, ডেল্টার তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা অনেকটাই কম।

ওমিক্রন আক্রান্তদের মধ্যে যাঁদের শরীরে উপসর্গ আছে, তাঁদের যদি ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়া থাকে, তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা দু’টি ডোজ নেওয়া ওমিক্রন আক্রান্তদের তুলনায় ৬৮ শতাংশ কম।

এই গবেষণায় ভারতীয়দের জন্য আশার কথা জানানো হয়েছে। রিপোর্টে উল্লেখ, যাঁরা অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন (ভারতে যা কোভিশিল্ড) নিয়েছেন, তাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার পাঁচ মাস পরেও ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা দেখা যাচ্ছে। কিন্তু যাঁরা ফাইজার বা মডার্না ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যে কার্যকারিতা ৬৫ থেকে ৭০ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নেমে যাচ্ছে।

এই কারণেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়ার উপর জোর দেওয়ার কথা বলছেন গবেষকরা। ভারতে অবশ্য এখনও সবার জন্য বুস্টার ডোজের কথা ঘোষণা করা হয়নি।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget