এক্সপ্লোর

WB Coronavirus: উৎসব শেষে রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ-বৃদ্ধি, তড়িঘড়ি এই পদক্ষেপ নিল কলকাতা পুরসভা

ছুটি বাতিল করে মঙ্গলবার থেকে খুলছে স্বাস্থ্য বিভাগ। পুরোদমে চলবে করোনা পরীক্ষা ও ভ্যাকসিনেশন।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : দীর্ঘদিনের ঘরবন্দি জীবনে হাঁসফাঁস করে ওঠা মানুষজন একটু মুক্তি খুঁজে নিয়েছিলেন উত্সবের হাত ধরে। মাস্কের বর্ম চোখে পড়লেও, ঠাকুর দেখার লাইনে উধাও হয়েছিল সোশাল ডিসট্যান্সিং।

তার ফল কী হবে? সংক্রমণ কি বাড়বে? এখনই তার উত্তর না পাওয়া গেলেও, এ নিয়ে সতর্ক হল কলকাতা পুরসভা।

পুজোর জন্য ২৫ অক্টোবর পর্যন্ত পুরসভায় ছুটি থাকলেও, বাতিল হল স্বাস্থ্য বিভাগের ছুটি। মঙ্গলবার থেকেই কাজ শুরু করবে এই বিভাগ। করোনা পরীক্ষার পাশাপাশি ফের জোরকদমে শুরু হবে ভ্যাকসিনেশন। পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান, 'পঞ্চমী থেকে ছুটি। খুলবে ২৫ তারিখ। পুরসভা যেদিন খুলুক মঙ্গলবার খুলে যাবে স্বাস্থ্যকেন্দ্র। টেস্ট- ভ্যাকসিনেশনে জোর দেওয়া হবে। পুজোয় অনেক মেলামেশা হয়েছে। তাই কোনও উপসর্গ থাকলে যাতে পরীক্ষায় সমস্যা না হয় সে কারণে এই ব্যবস্থা।'

আরও দেখুন :

আরও পড়ুন : পথে নেমে মিছিল থেকে শেখ হাসিনাকে চিঠি; বাংলাদেশে হামলায় এ রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, বৃহস্পতি, শুক্র ও শনিবারের চেয়ে রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। বেড়েছে মৃত্যুও। ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৫ লক্ষ ৮০ হাজার ৫৩০। এই পরিস্থিতিতে রবিবার থেকেই পুরোদমে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিনেশন। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার থেকেই RT-PCR ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হবে কলকাতা পুরসভার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও মোবাইল পরীক্ষাকেন্দ্রগুলিতে। পুরসভার বার্তা, সামান্য উপসর্গ থাকলেই, সতর্ক হতে হবে সবাইকে।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ১২৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬।  

আরও পড়ুন :

ইশার চরিত্র আমার কাছে লড়াই করে জয়ী হওয়ার প্রতীক: ঋতাভরী

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget