এক্সপ্লোর

Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে

Awiqli Injection: রোজ রোজ নয়, সপ্তাহে একবার নিলেই চলবে। নয়া ইনসুলিন ইঞ্জেকশন এল বাজারে।

নয়াদিল্লি: দিনে একবার নেন ইনসুলিন কেউ, কেউ আবার একাধিক বার। সেই ঝঞ্ঝাট থেকে এবার মুক্তি মিলতে পারে। সপ্তাহে একবার নিলেই যথেষ্ট, এমন ইনসুলিন এবার পৌঁছে গেল ভারতের বাজারে। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা Novo Nordisk-এর তৈরি Awiqli ইনসুলিন পৌঁছে গেল ভারতে, যাকে Insulin Icodec-ও বলা হয়। সপ্তাহে একবার নেওয়ার পৃথিবীর প্রথম বেসাল ইনসুলিন এটি। (Awiqli Injection)

টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়বিটিসে আক্রান্ত রোগীরা সপ্তাহে একবার প্রয়োগের এই ইনসুলিন নিতে পারেন। এর ফলে বছরের ৩৬৫ দিন ৩৬৫টি ইনসুলিন ইঞ্জেকশন নেন যাঁরা, ৫২টি ইনসুলিন নিলেই চলবে তাঁদের। ভারতে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয়র কথায়, “ভারতে Awiqli নিয়ে এলাম আমরা, যাকে ডিসরাপশন বলতে পারেন। আমরা বলি টাইপ টি ডায়বিটিসের সলিউশন।” (Weekly Insulin)

আরও পড়ুন: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

প্রাপ্তবয়স্ক  টাইপ ওয়ান এবং টাইপ ২ রোগীদের Awiqli ব্যবহারে অনুমোদন মিলেছে। FlexTouch নামের পেন ডিভাইসের মাধ্যমে নিতে হয় এই ইনসুলিন। Novo Nordisk-এর তৈরি এই ইনসুলিনের জন্য ভারতের বাজার ষষ্ঠতম। প্রতিদিন ইঞ্জেকশন নেওয়ায় ভয় পান অনেকেই। যে কারণে রোগীরা ইনসুলিন নিতে গড়িমসি করেন। তাঁদের মাথায় রেখেই সপ্তাহে একবার ব্যবহারের ইনসুলিনটি আনা হয়েছে মূলত।

Awiqli ইঞ্জেকশন ডেনমার্কেই তৈরি হবে। সেখানকার সংস্থাই ভারতে সরবরাহ করবে ইঞ্জেকশন। ভারতের বাজার দখলের জন্য ইঞ্জেকশনের দাম সাধ্যের মধ্য়েই রেখেছে Novo Nordisk. ১ মিলির  Awiqli FlexTouch Pen-এ ৭০০ ইউনিট ইনসুলিন থাকছে, যার দাম রাখা হয়েছে ২৬১১ টাকা। ৩ মিলির পেনে ২১০০ ইউনিট ইনসুলিন থাকছে, যার দাম ৭৮৩৩ টাকা রাখা হয়েছে। সপ্তাহে ৭০ ইউনিট ইনসুলিন গ্রহণের মাত্রা ধরলে, একজন রোগীর সাপ্তাহিক খরচ ২৬১ থেকে ২৬৩-র মধ্যেই বাঁধা থাকবে। 

আরও পড়ুন: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে

ভারতে ডায়বিটিসে আক্রান্ত প্রায় ১০ কোটি ১০ লক্ষ মানুষ। প্রি-ডায়বিটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৩ কোটি ৬০ লক্ষ। পাশাপাশি, ৯ লক্ষেরও বেশি মানুষ টাইপ ওয়ান ডায়বিটিসে ভুগছেন, যা অটোইমিউন। ইনসুলিন থেরাপির দ্বারাই চিকিৎসা হয়। টাইপ ২ ডায়বিটিসে আক্রান্ত ১০ শতাংশ রোগীরও ইনসুলিন থেরাপির প্রয়োজন হয়। ভারতে সর্বাধিক বিক্রিত পাঁচটি ইনসুলিন ব্র্যান্ডের মধ্যে দু’টি ( Mixtard এবং Ryzodeg) Novo Nordisk-এরই তৈরি। Abbot-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে সেগুলি বিতরণ করে তারা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget