এক্সপ্লোর

World Glaucoma Day 2022: গ্লুকোমা থেকে বাঁচতে ভরসা নিয়মিত চোখ পরীক্ষা

World Glaucoma Day 2022: আজ, ১২ মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস। রোগ এড়াতে নিয়মিত চোখ পরীক্ষা করানোর বার্তা দিতেই পালিত হয় এই দিনটি।

কলকাতা: গ্লুকোমা। চোখের এমন একটি সমস্যা যা নিয়ে গোড়া থেকে সচেতন না থাকলে হারিয়ে যেতে পারে সম্পূর্ণ দৃষ্টিশক্তি। কিন্তু এই রোগ নিয়ে সচেতনতা প্রায় নেই বললেই চলে, জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

বিশ্বজুড়ে প্রকোপ বাড়ছে এই অসুখের। গ্লুকোমা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ দিন। আজ, ১২ মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস (world glaucoma day)। রোগ এড়াতে নিয়মিত চোখ পরীক্ষা করানোর বার্তা দিতেই পালিত হয় এই দিনটি।

গ্লুকোমা (glaucoma) কী? 
চোখের একাধিক রোগকে একত্রে গ্লুকোমা বলা হয়। এই রোগগুলির প্রতিটিই অপটিক নার্ভকে (optic nerve) ক্ষতিগ্রস্ত করে। চোখের অভ্যন্তরীণ চাপের জন্য চোখের ভিতরের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য ক্ষতিকর প্রভাব পড়ে দৃষ্টিশক্তির উপর। তৈরি হয় একাধিক ব্লাইন্ড স্পট, যার ফলে নষ্ট হয় দৃষ্টিশক্তি। ডাক্তাররা জানাচ্ছেন, আগে থেকে সতর্ক না হলে এই রোগের ফলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। 

একটি তথ্য বলছে, ভারতে ১১ মিলিয়নের বেশি ৪০ ঊর্ধ্ব নাগরিক গ্লুকোমায় আক্রান্ত। যাঁদের মধ্যে অধিকাংশই এর জন্য কোনওরকম চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে নেই। উন্নত দেশের তুলনায়  ভারতের ক্ষেত্রে  অনেক বেশি পরিমাণ গ্লুকোমা আক্রান্ত রোগী বিনা চিকিৎসায় থাকেন বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি। যা নিয়ে আশঙ্কায় তাঁরা। প্রথম দিকে পেরিফেরাল বা আশপাশের দৃষ্টিক্ষতি ক্ষতিগ্রস্ত হয়। তখনও রোগটিকে বিশেষ আমল দেওয়া হয় না। পরে যখন সেন্ট্রাল ভিশন (central vission) বা আসল দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা হয়, তখন অনেক দেরি হয়ে যায়। শুধু বয়স্ক নয়, অনেক শিশুদেরও এই সমস্যা দেখা যায়।

বেশ কয়েকটি ভাবে গ্লুকোমাকে ভাগ করা যায়। বেশ কিছু উপসর্গও রয়েছে। অনেক সময় টানা মাথা ব্যথা করে। অনেকের কিছুদিন অন্তর অন্তর চোখের পাওয়ার সংক্রান্ত সমস্যা হয়। সেই কারণে কিছু দিন পরপরই চশমা বদল করতে হয়। অনেকক্ষেত্রে আলোর উৎসের দিকে তাকালে কালো বা অন্য রঙের ছিট-ছিট বিন্দু আছে বলে মনে হয়। অত্যধিক ডায়াবেটিস (diabetes) থাকলে গ্লুকোমার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

আগে থেকেই নজর
গ্লুকোমার (glaucoma) কোনও ওষুধ হয় না বলেই জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আগে থেকে সচেতন হওয়া এবং নিয়মিত চোখ পরীক্ষা (eye check up) করাই গ্লুকোমা ঠেকানোর সবচেয়ে কার্যকরী উপায় বলেই জানাচ্ছেন তাঁরা। চোখ নিয়ে সামান্য সমস্যা হলেই উপেক্ষা না করে ডাক্তারে কাছে যাওয়া উচিত। একদম ছোট থেকে শুরু করে ৪০ বছর বয়স পেরোলে নিয়মিত এই অভ্যাস রাখতে হবে। তাহলেই ঠেকানো যাবে যন্ত্রণাদায়ক এই অন্ধত্ব। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget