এক্সপ্লোর

World Menstrual Hygiene Day 2022: অপরিচ্ছন্নতায় ছড়াতে পারে মারাত্মক সংক্রমণ, ঋতুস্রাব চলাকালীন মেনে চলুন এই নিয়ম

Tips on Menstrual Hygiene Day : আজ মেনস্ট্রুয়েশন হাইজিন ডে-তে জেনে নিন কীভাবে পরিচ্ছন্নতা বজায় রাখবেন এই সময়গুলোতে। 

কলকাতা: পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা (Menstrual Hygiene Day) মেনে চলা অত্যন্ত জরুরি। চিকিৎসকরাও বারবার এই পরামর্শই দিয়ে থাকেন। অনথ্যায় একাধিক সমস্যা দেখা দিতে পারে। আজ মেনস্ট্রুয়েশন হাইজিন ডে-তে জেনে নিন কীভাবে পরিচ্ছন্নতা বজায় রাখবেন এই সময়গুলোতে। 

কীভাবে পরিচ্ছন্নতা বজায় রাখবেন 

  • বারবার ন্যাপকিন (Napkin) বদলাতে হবে।
  • ঋতুকালে (Period) যাঁরা কাপড় ব্যবহার করেন, তাঁরা অবশ্যই কাপড় ভাল করে কেচে সেটা উজ্জ্বল সূর্যালোকে শুকিয়ে নিন।  
  • পিরিয়ডের সময়ে পরিষ্কার অন্তর্বাস, কাপড় বা প্যাড ব্যবহার করতে হবে।
  • নিয়মিত স্নান করুন। প্রয়োজনে দিনে দু-বারও স্নান করা যেতে পারে।
  • সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করে স্বাভাবিক তাপমাত্রার জলে ব্যবহৃত কাপড়, অন্তর্বাস ধুয়ে নিন। 
  • প্যাড বা কাপড় পরিবর্তনের আগে ও পরে ভাল করে হাত সাবান দিয়ে পরিষ্কার করুন যাতে সংক্রমণ প্রতিরোধ হয়। 
  • যৌনাঙ্গ পরিষ্কারের সাবান ব্যবহার না করাই ভাল। হাল্কা কুসুম গরম জলে ওপর থেকে ধুয়ে নিন। 

স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ পারভিন বানু (Associate professor, Calcutta National Medical College)-র কথায়, 'আমরা ফেসওয়াসে মুখ পরিষ্কার করার সময়ে নাকের ভিতরে আঙুল ঢুকিয়ে যেমন পরিষ্কার করি না, প্রাইভেট পার্ট পরিষ্কারের সময়েও সেই দিকটি নজরে রাখতে হবে। মৃদু সাবান বা জল দিয়ে উপরের অংশ পরিষ্কার করলেই সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো যায়।

ইন্টিমেট হাইজিন সংক্রান্ত পরামর্শ দিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ কস্তুরী ভৌমিকও (DGO MRCOG.CONSULTANT OBS AND GYNAE)

  • রেজার ব্যবহারে সচেতন হন। এতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেশি।
  • এই সময়ে বাজার চলতি ইন্টিমেট ওয়াশ ব্যবহারে বিশেষ কোনও হেরফের হয় না। প্রাইভেট পার্ট জল দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট।
  • পিরিয়ড চলাকালীন প্রতিবার প্রস্বাবের পর জায়গাটি জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নিয়ে তবেই অন্তর্বাস পরুন।
  • আঙুল ঢুকিয়ে যোনি দ্বারের ভিতর পরিষ্কারের প্রয়োজন নেই।
  • এই সময়ে অতিরিক্ত চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে নখ দেবেন না।
  • ভ্যাজাইনাল মিউকোসা ভীষণ স্পর্শকাতর। কাজেই নখ, ব্যবহৃত রেজার, কেমিক্যাল ব্য়বহার নয়।
  • মেনস্ট্রুয়াল ক্যাপ ব্যবহার করলে তা অবশ্যই গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিন
  • বিশেষ সমস্যা ছাড়া বিটাডিন, ডেটল, স্যাভলন ব্যবহার নয়। এতে ওই অংশের চামড়া পুড়ে যেতে পারে।

বোনাস টিপস: ঋতুস্রাব (Period) চলাকালীন অপরিচ্ছন্নতার কারণে সংক্রমণের উপদ্রব হতে পারে। তাই সামান্য কিছু সাবধানতা অবলম্বন করেই পরিচ্ছন্নতা বজার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে বিশেষ কিছু সমস্যার ক্ষেত্রে ডাঃ পারভিন বানুর পরামর্শ, 'কোমরের অংশ খানিকটা ডুবে থাকে এমন একটা গামলা নিয়ে তা একটি বসার টুলের ওপর রাখুন। এর পর তাতে ইষদুষ্ণ গরম জল এবং বিটাডিন দিয়ে খানিক্ষণ বসে থাকলে সংক্রমণ কিছুটা কমাতে সাহায্য করে। তবে এই গামলা অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে।'

আরও পড়ুন: Menstrual Pain: পিরিওডের ব্যথা কমাতে ওষুধ না খেয়েও ব্যথা কমতে পারে, ট্রাই করুন ঘরোয়া টোটকা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget