এক্সপ্লোর

Vegan Diet: ভিগান ডায়েটেই মুশকিল আসান, দূরে থাকবে ব্যথা

Health Tips: আর্থারাইটিস নিয়ে আশার আলো দেখালেন একদল গবেষক। খাদ্যাভ্যাসে একটি পরিবর্তনেই কমে যেতে পারে আর্থারাইটিসের প্রকোপ।

ওয়াশিংটন: বয়সকালে ব্য়থার সমস্য়া ভোগেন অনেকেই। হাড়ের সমস্য়া এবং বিশেষ করে আর্থারাইটিসে কাবু হয়ে পড়া ব্য়ক্তিদের সংখ্যা কম নয়। বিভিন্ন ডায়েট, ওষুধে পুরোপুরি সারে না এই সমস্যা। এবার আশার আলো দেখালেন একদল গবেষক। খাদ্যাভ্যাসে একটি পরিবর্তনেই কমে যেতে পারে আর্থারাইটিসের প্রকোপ। 

কী দাবি গবেষকদের:
লো ফ্যাট ভিগান ডায়েটে মিটবে সমস্য়া, গাঁটের ব্য়থা (Joint Pain), রিউম্য়াটোয়েড আর্থারাইটিস (Rheumatoid arthritis) এর ক্ষেত্রেও উপকার মেলে। 

কোথায় প্রকাশিত:
আমেরিকান জার্নাল অফ মেডিসিনে (American Journal of Medicine)-এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। প্রধান গবেষক এবং ফি়জিসিয়ান কমিটির (Physician commiteee) প্রেসিডেন্ট  নীল বার্নার্ড (Neal Barnard) বলেছেন, 'যাঁরা রিউম্য়াটোয়েড আর্থারাইটিসে ভুগছেন, তাঁরা উদ্ভিদ নির্ভর ডায়েট ফলো করলে অনেকটাই সুরাহা পাবেন।' সঙ্গে এটাও জানিয়েছেন, ভিগান ডায়েটে এই সুবিধার পাশাপাশি ওজন কমা এবং কোলেস্টেরলের মাত্রা লাগামে থাকা অতিরিক্ত সুবিধা দেবে।

রিউম্য়াটোয়েড আর্থারাইটিস:
এটি একটি অটোইমিউন রোগ যার ফলে গাঁটের ব্যথা, ফুলে যাওয়ার ঘটনা ঘটে। এছাড়া গাঁটের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে।

ভিগান ডায়েট:
এটি এমন এক ধরনের খাদ্যাভ্যাস যেখানে কোনও প্রাণীজ খাবার খাওয়া হয় না। শুধু মাছ-মাংস, ডিম নয়। দুগ্ধজাতীয় সামগ্রীও এই ডায়েটে থাকে না। উৎস শুধুমাত্র উদ্ভিদ এমন খাবারই খাওয়া হয়ে থাকে।

কীভাবে গবেষণা:
Disease Activity Score-28 (DAS28) পরিমাপ করা হয়েছে। গাঁটের ব্য়াথা, গাঁট ফুলে যাওয়া এবং C reactive protein-এর উপস্থিতি পরিমাপ করা হয়েছে। এই পয়েন্ট ধরে বাকি সমীক্ষা হয়েছে। DAS28 বেড়ে গেলে আর্থারাইটিসের প্রাবল্যও বৃদ্ধি পায়। ৪৪জন সাবালককে বেছে নেওয়া হয়েছে, যাঁদের আগে থেকেই রিউম্য়াটোয়েড আর্থারাইটিস রয়েছে। তাঁদের দুটো গ্রুপে ভাগ করে ১৬ সপ্তাহ ধরে গবেষণা চলেছে। দুটি গ্রুপকে আলাদা আলাদা ডায়েট চার্ট দেওয়া হয়েছে। একটি দল ভিগান ডায়েটে ছিল, আরও আনুষাঙ্গিক খাবার ছিল তাতে। অন্য় দলটির খাবারের ক্ষেত্রে বাধা ছিল না। এভাবে ১৬ সপ্তাহ পর দুটি দলের ডায়েট পদ্ধতি একে অপরের সঙ্গে বদলে ফেলা হয়। সেটি চলে ১৬ সপ্তাহ ধরে। গবেষকরা জানাচ্ছেন, ভিগান ডায়েট চলার সময় DAS28-এর মাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। যার ফলে ব্যথার প্রকোপও কমেছে। শুধু ব্য়থাই নয়, গাঁট ফুলে (Swollen joints) থাকার সমস্যাও অনেকটাই কমেছে বলে দেখা  গিয়েছে। ভিগান ডায়েট চলাকালীন শরীর ওজনও কমেছে, কমেছে LDL ও HDL কোলেস্টেরলের মাত্রাও।

আরও পড়ুন: কোভিড থেকে বাঁচতে ভরসা ছিল ইন্টারনেট, সমীক্ষায় চমক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget