এক্সপ্লোর

Heart Attack Alert : শরীর সচেতন হতে গিয়ে এই ভুল করছেন না তো? দুম করে বিকল হবে হার্ট! বড় সতর্কতা কার্ডিওলজিস্টদের

Bengal Cricketer Priyajit Ghosh: বেশি ফিটনেস ফ্রিক হতে গিয়েই কি ঘটছে সর্বনাষশ? ভুল পথ নিয়ে ফেলেছেন অনেকেই  ? এই প্রশ্নটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। 

ভাস্কর মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : হিসেব মতো খাওয়া। জিমে নিয়ম করে শরীরচর্চা। কিন্তু তা সত্ত্বেও মাত্র ২২ বছর বয়সে কেন চলে গেলেন ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ, ভাবাচ্ছে সকলকেই। শুধু তো প্রিয়জিৎ নন, ইদানিং এক্কেবারের ২০ বা ৩০ এর কোঠায় দুমদাম হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা ঘটছে আকছার। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার জানাচ্ছে, কোনও অসুখ-বিসুখ ছিল না তাঁদের। বরং অনেক বেশি স্বাস্থ্য সচেতন ছিলেন তাঁরা। তাহলে কি বেশি ফিটনেস ফ্রিক হতে গিয়ে, কোনও ভুল পথ নিয়ে ফেলেছিলেন তাঁরা  ? এই প্রশ্নটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। 

এক্ষেত্রে মৃত ক্রিকেটার প্রিয়জিতের মা পার্বতী ঘোষ দাবি করেছেন, একদম সুস্থই ছিলেন তিনি। 'আমি কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে যা হয়েছে, আর যেন কোনও মায়ের কোল খালি না হয়। আমি একটা কথাই বলব, তোমরা তাকে ফিরিয়ে এনে দাও। আমার আর কিছু বলার নেই।'  বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রেই লুকিয়ে থাকা সমস্যা বোঝা যায় না। 

পরিবার সূত্রে খবর, খেলাধুলোর পাশাপাশি প্রতিদিন শরীরচর্চা করতেন প্রিয়জিৎ। শুক্রবার সকালে বোলপুরের মিশন কম্পাউন্ডের এই জিমে যান তিনি। জিম কর্তৃপক্ষ জানিয়েছে, শরীরচর্চা শুরুর পরই প্রিয়জিৎ অসুস্থ বোধ করতে থাকেন এবং অজ্ঞান হয়ে যান। বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।  জিমের কর্ণধার ও মৃত খেলোয়াড়ের ছোটবেলার কোচ জানিয়েছেন, কড়া ডায়েটে থাকার ফলে সম্প্রতি শরীর ভেঙে গিয়েছিল প্রিয়জিতের। হচ্ছিল শ্বাসকষ্ট। 

ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অজয়কৃষ্ণ সরকার বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় , এদের একটা বংশগত সমস্যা থাকে। তার মধ্যে কমন যেটা পাওয়া যায় হাইপারট্রফিক কার্ডিও মায়োপ্যাথি। এক্সারসাইজ করলে হার্টের উপর বেশি চাপ পড়ে। হার্টকে বেশি পাম্প করতে হয় । বেশি পাম্প করার সময় দেখা যায় যে, সমস্যা বেড়ে গেল। তারপর হুট করে হার্ট ফেলিওর হয়ে যায় এবং মৃত্যু হয়। 

হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি (Hypertrophic cardiomyopathy বা HCM) হল একটি হার্টের একটি রোগ। এক্ষেত্রে হৃদপিণ্ডের পেশী অস্বাভাবিকভাবে পুরু হয়ে যায়। অনেকেই নিজের শরীর সম্পর্কে ভাল করে না জেনে, ট্রেন্ডে গা ভাসিয়ে জিমে যোগ দিয়ে দেন, তারপর কঠিন লক্ষ্য নিয়ে খুব কসরত করতে থাকেন। তারফলেই ঘটে যায় দুর্ঘটনা। চিকিৎসকদের মতে, এই ধরনের দুর্ঘটনা এড়াতে জিম করার আগে ও পরে শরীরকে তৈরি করা ভীষণ জরুরি।

হৃদরোগ বিশেষজ্ঞ সুষাণ মুখোপাধ্যায়ের মতে, হঠাৎ করে  ১০০টা ডন বৈঠক করা, ১০০টা পুশআপ করা,  ১০০টা সিটআপ করা শুরু করে দিলে, বিপদ আসতে পারে। মনে রাখতে হবে, নতুন করে যে  চ্যালেঞ্জটা হার্টকে দেওয়া হচ্ছে, সেটা হার্ট নিতে পারছে কি না তা দেখতে হবে। শরীরকে তার জন্য আস্তে আস্তে তৈরি করতে হবে।  হার্ট চাপ নিতে না পারলে সিগন্যাল দেয়, সেটা না বুঝলেই বিপদ।  

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget